কলাবাড়ি চা বাগানে খাঁচায় ধরা পড়ল ছাত্রঘাতী চিতা

Share:

নিজস্ব প্রতিনিধি,নাগরাকাটা: গত ২৭শে অগাস্ট অগাস্ট জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে চিতাবাঘের হামলায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটনার পরই বন দফতর তিনটি খাঁচা পেতেছিল। যার একটিতে মঙ্গলবার একটি চিতাবাঘ(Lepard) ধরা পড়ে। তবে এখনো এলাকায় আতঙ্ক বজায় রয়েছে। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের(Nagrakata Block) আংরাভাষা ২ নং গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা-বাগানের গাড়া লাইন সংলগ্ন ১৭ নম্বর সেকশনে পাতা খাঁচায় মঙ্গলবার সকালে একটি চিতা বাঘ ধরা পড়ে। জানা গিয়েছে খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্থানীয় যুবকেরা সকালে খাঁচায় টোপ হিসেবে ব্যবহৃত ছাগলটিকে আনতে গিয়ে দেখতে পান, খাঁচার ভেতরে চিতা বাঘটি আটকে রয়েছে। খবর পেয়ে বন দফতরের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

গত কয়েক মাস ধরে ডুয়ার্সের কলাবাড়ি, উত্তর শালবাড়ি, মঙ্গলকাটা ও তোতাপাড়া এলাকায় চিতাবাঘের দাপটে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিছু দিনের ব্যবধানে হামলায় প্রাণ হারিয়েছে দুটি শিশু। দিনেদুপুরে চলন্ত বাইকের উপরেও চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে। চা-বাগানে পাতা তোলার সময় শ্রমিকদেরও উপর চিতাবাঘের হামলার ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে।

এলাকাবাসীর দাবি, এই অঞ্চলে চিতাবাঘের সংখ্যা ব্যাপক বেড়েছে। ফলে প্রতিদিন আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন। বন দফতরের হাতে একটি চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিললেও আতঙ্ক কিন্তু পুরোপুরি কাটেনি। গ্রামের মানুষ চান দ্রুত বাকি চিতাবাঘগুলিকে ধরে ফেলা হোক।বন দফতরের পক্ষ থেকে এখনই ওই এলাকায় যে খাঁচাগুলির পাতা আছে তা সরিয়ে নেওয়া হচ্ছে না। পাশাপাশি নজরদারি ও রাখা হচ্ছে, জোরদার। যাতে অন্য কোন চিতাবাঘ চা বাগানে লুকিয়ে থাকলে তার সন্ধান মেলে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু