নৈহাটির আজাদের নথি দিয়ে পাসপোর্ট বানিয়েছেন পাকিস্তানি নাগরিক, বিস্ফোরক তথ্য প্রকাশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: এবার নৈহাটির আজাদ মল্লিকের আধার এবং ভোটার কার্ড দেখিয়ে পাকিস্তানের আজাদ মল্লিকের পাসপোর্ট তৈরী হল কি করে তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি(Central Agency)। এদিকে তাজ্জব নৈহাটির বাসিন্দা আজাদ(Azad)।হতবাক প্রতিবেশীরাও এরকম কান্ড শুনে। এদিকে নৈহাটি রাজার পাকিস্তানের আজাদকে চেনেন না। নৈহাটি রাজার কোনদিন পাকিস্তানেও যান নি।উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির ইশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিকের ভোটার কার্ড এবং আধার কার্ডে পাকিস্তানের আজাদ মল্লিকের(Azad Mallick) ছবি।এই খবর শুনে তাজ্জব হয়ে গেছে নৈহাটির আজাদ মল্লিক। হতবম্ব এলাকার বাসিন্দারাও।আজাদ জানান সে নৈহাটি জুট মিলের শ্রমিক। তার বাবা ঘরামী ছিলেন।

কি করে পাকিস্তানের আজাদের কাছে তার ভোটার কার্ড এবং আধার কার্ড চলে গেলো তা নিয়ে দুশ্চিন্তায় পরেছেন।তবে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আজাদের বাবা এলাকায় মনা ঘরামী বলে দীর্ঘদিন ধরে পরিচিত।ছেলে আজাদ জুট মিলের শ্রমিক। কি করে এমন হল তা বুঝে উঠতে পারছেন না!তবে নৈহাটির স্থানীয় বিধায়ক সনত দে(MLA Sanat Day) জানান, আজাদ মল্লিকরা ৬৫ বছর ধরে নৈহাটির ইশাক সর্দার রোডে বসবাস করছে। এর আগেও একবার পুলিশ এসেছিলো। কিন্তু কিছু প্রমান না পেয়ে চলে ও যায়।তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ আজাদ মল্লিকের সাথে পাকিস্তানের যোগাযোগ রয়েছে।

এছাড়াও কারিগরপাড়ায় বেশ কিছু বাংলাদেশি এবং পাকিস্তানের সাথে যোগাযোগ আছে এমন অনেকেই আছে। এই যোগসূত্র ধরে কেটে এজেন্সি নিশ্চয়ই কিছু খুঁজে পাবে। কিন্তু ওই এলাকার সাধারণ মানুষজনের বক্তব্য তাদের সঙ্গে পাকিস্তানের কোন যোগাযোগই নেই। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে দেখুক এর জাল কোথায় অবধি বিস্তৃত। কারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করুক কেন্দ্রীয় এজেন্সি। এই চক্র ধরা পড়ার প্রয়োজন আছে দেশের নিরাপত্তার স্বার্থে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের