নাকাশিপাড়া থানার এসআই-এর ঝুলন্ত দেহ উদ্ধার

উদ্ধার হয় সুইসাইড নোট

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ঝুলন্ত দেহ উদ্ধার হলো পুলিশের। নদিয়া জেলার নাকাশিপাড়ার ঘটনা। ওই থানা এলাকার এসআই ছিলেন তিনি। মৃতের নাম গৌড়গোপাল গঙ্গোপাধ্যায়। বয়স ৫৫। তাঁর আত্মহত্যার (SUICIDE) ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতের পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার সকালে এসআই- এর ঘর থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাশে উদ্ধার হয় সুইসাইড নোট। তবে তাতে কী লেখা আছে- তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিউটি করে ঘরে গিয়েছিলেন তিনি। রবিবার সকাল থেকে তাঁকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। খোঁজ নেওয়ার জন্য তাঁর ঘরে যান পুলিশকর্মীরা। দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ। বারবার ডাকলেও সাড়া পাওয়া যায়নি। এরপরেই গ্যাস কাঁটার দিয়ে তাঁর দরজা কাটা হয়। দেখা যায় ঝুলন্ত দেহ। দেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।

পুলিশ জানিয়েছে, কেন আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। আদৌ আত্মহত্যা না খুন দেখা হচ্ছে তাও।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের