শিশু সাহিত্যিক সমুদ্রগুপ্তের স্মৃতি বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নেই নাকোলে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্যামপুর: হাওড়া জেলার শ্যামপুর দুই ব্লকের অখ্যাত এক গ্রাম নাকোল। রূপনারায়ণের তীরে সবুজে ঘেরা নিরিবিলি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত এই গ্রামে ১৯৩১ সালের ২ ফেব্রুয়ারি জন্মেছিলেন এক বিরল প্রতিভা।পূর্ণেন্দু পত্রী(Purnendu Patri)।যাঁর ছদ্মনাম সমুদ্র গুপ্ত।যিনি একধারে শিশু সাহিত্যিক,গবেষক ,চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী।কলকাতার বই পাড়া কলেজ স্ট্রিটের অলিগলিতে,প্রকাশের ঘরে আজো শোনা যায় তাঁর নাম।প্রচ্ছদ শিল্পী হিসাবে একটা সময়ে তিনি কলেজ স্ট্রীটে ছিলে একমেব অদ্বিতীয়ম।বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়,ঋত্বিক ঘটক,মৃণাল সেনের পরেই উচ্চারিত হয় তাঁর নাম।”স্ত্রীর পত্র”,”ছেঁড়া তমসুখ”,”স্বপ্ন নিয়ে”-ইত্যাদি ছায়াছবি তাঁর প্রতিভাকে উদ্ভাসিত করেছিল।সাহিত্যে “সমুদ্র গুপ্ত “ছদ্মনামে তাঁর বিচরন ওয়াকিবহাল মহলের জানা।

এ হেন প্রতিভা প্রায় আলোচিত ই হয় নি তেমন ভাবে।এমনকি নিজের জন্মস্থানেই অবহেলিত তিনি।নাকোল গ্রামে ঘুরে জানা গিয়েছে একটি স্মারক ও নেই কোথাও।যে প্রাইমারী স্কুলে তিনি পড়তেন সেই নাকোল প্রাইমারী স্কুলে এখন উচ্চমাধ্যমিক স্কুলে পরিনত হয়েছে। প্রাইমারি স্কুলের আলাদা বিল্ডিং হয়েছে।সেই স্কুলের ই শতবর্ষ উদযাপিত হচ্ছে। কিন্তু স্কুলের অনুষ্ঠানে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে “ন যৌ -ন তস্থৌ”পরিকল্পনা।অর্থাৎ নমো নমো করে সারা হচ্ছে পূর্ণেন্দু স্মরন। পূর্ণেন্দু পত্রীর বাড়ি (বর্তমানে বিক্রিত )নাকোল শিবতলার পাশ দিয়ে চলে গিয়েছে পিচ রাস্তা।উন্নয়নের ছোঁয়া লাগলে ও অবহেলিত হয়ে রয়েছে তাঁর বাড়ি যাওয়ার পথ টি ও।অথচ তাঁর বাবা পুলিন বিহারী বাবুর লাগানো বটগাছ ও গাছের নীচে কংক্রীটের ভাঙাচোরা চাতাল আজো সাক্ষী দেয় ।

কিন্তু এই প্রজন্মের অনেকেই জানে না তাঁর নাম টুকু ও।আর নতুন প্রজন্মের কাছে পূর্ণেন্দু পত্রীকে তুলে ধরতে না পারার আক্ষেপ পূর্ণেন্দু অনুরাগী আফতাব খাঁন(Aftab Khan)। উল্লেখ্য স্কুলের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত অনুষ্ঠান সূচীতে কোথা ও তাকে নিয়ে অনুষ্ঠানের কথা নেই।বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতি দীপক দোলুই অবশ্য সূচীর বাইরে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা