বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই জনপ্রিয় প্রকল্পের নাম রাখা হচ্ছে কন্যারত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলে যাচ্ছে তৃণমূল সরকারের জমানায় চালু হওয়া ‘কন্যাশ্রী’ ও ‘সবুজসাথী’ প্রকল্পের নাম। ‘কন্যাশ্রী’র নাম হচ্ছে ‘কন্যারত্ন’। সবুজ সাথী প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘সারথী’। আজ, বুধবার (২৯ জুলাই) নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে নাম বদলালেও প্রকল্পগুলো যেমন চলছে, ঠিক তেমনভাবেই চলবে। প্রতি বছর ১৪ অগস্ট ‘কন্যাশ্রী দিবস’ পালন করা হতো। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। 

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কন্যাশ্রী প্রকল্পের অধীনে ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পেয়েছে। তিনটি ধাপে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের প্রতি বছর ১ হাজার টাকা করে অনুদান পাচ্ছে। দ্বিতীয় ধাপে ছাত্রীর ১৮ বছর পূর্ণ হলে এবং অবিবাহিত থাকলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। তৃতীয় ধাপে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। যাতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ে এবং স্কুল ছুটের সংখ্যা কমে।

এদিন নবান্নে বৈঠকে রাজ্যের প্যারা টিচারদের বেতন বাড়ানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন, অগস্ট মাস থেকে রাজ্যের ৪২,১৯২ জন প্যারা টিচার তাঁদের অতিরিক্ত সান্মানিক হিসেবে ৫ টাকা করে পাবেন। সুতরাং আগামী মাস থেকে প্যারা টিচারদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ছে। এছাড়া নবান্ন সাংবাদিক বৈঠক থেকে স্কুলে শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, শিক্ষক নিয়োগে বাকি থাকা ১২০০০ নিয়োগের পাশাপাশি ৩৮,০০০ আরও নিয়োগ করবে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্যদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হচ্ছে। ৬০০০ বাকি ছিল। তাঁদেরও হয়ে যাবে। এই ১২ হাজার বাদে আরও ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপিকা ধাপে ধাপে নিয়োগ করা হবে। প্যারা টিচার নিয়োগ নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সরকারি শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যাতে বেসরকারি স্কুলগুলোর দিকে অভিভাবকরা আর ঘেঁষতে না পারেন। শুনলে খুশি হবেন, এ বছর ক্লাস ১১ এ ভর্তি বেড়েছে, সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০০ শতাংশ ভর্তি হয়েছে। অনেক বিদ্যালয়ে ইলেকট্রিক, গ্যাস কানেকশন নেই। পাইলট প্রজেক্টের মাধ্যমে সব বিদ্যালয়কে সোলার প্যানেল দিয়ে অন্তর্ভূক্ত করা হবে। গ্যাসের মাধ্যমে মিড ডে মিল রান্না হবে। রাঁধুনিদের আগামী মাস থেকে ১ হাজার টাকা বাড়ানো হয়েছে।’

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির