খুনের ঘটনার আবহে নন্দীগ্রামে গ্রেফতার বিজেপি মণ্ডল সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে বিজেপির মহিলা কর্মীকে খুনের ঘটনা  নিয়ে নন্দীগ্রামে ছড়িয়েছে উত্তেজনা। এই আবহে শুক্রবার পুলিশের হাতে গ্রেফতার হল বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া। জানা গিয়েছে, তিনি  নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিজেপির  মণ্ডলের সভাপতি ছিলেন।

কি কারণে ধনঞ্জয় ঘড়াকে গ্রেফতার করেছে পুলিশ? অভিযোগ উঠেছিল গত ৫ মে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের দিনে অশান্তির ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। এই ঘটনার পর ধনঞ্জয়ের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। আর সেই ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধনঞ্জয়কে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করে তমলুক আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, অভিজিতের মনোনয়ন জমা দেওয়ার দিন মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ও দলের কর্মী-সমর্থকেরা। সেই সময় চাকরিহারা শিক্ষকরা অনশন মঞ্চ থেকে  শুভেন্দু এবং অভিজিতকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেয়। এরপরেই মিছিল থেকে  কয়েক জন জুতো নিয়ে চাকরিহারাদের অনশনমঞ্চের দিকে তেড়ে যান। এরফলে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরেই চাকরিহারারা বিরোধী দলনেতা এবং অভিজিত-সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে  অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গ্রেফতার হল বিজেপির মণ্ডল সভাপতি। অন্যদিকে রাত পোহালেই ষষ্ট দফা লোকসভা নির্বাচনে। তারআগে  চাপে পড়েছে বঙ্গ বিজেপি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম