নন্দীগ্রামে জমি দিয়েও চাকরি না পাওয়ায় রেল প্রকল্প ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: জমি গেলো মিলল না চাকরি।চাকরি না পেয়ে রেল প্রকল্প ঘিরে বিক্ষোভ জমিদাতাদের।নন্দীগ্রামে ফের থমকে রেল প্রকল্পের কাজ।রেল রাজনীতি ফের নন্দীগ্রামে(Nandigram)।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রেল প্রকল্পের জন্যে জমি দিয়েছিলেন তাঁরা।তবে প্রকল্পর কাজ এখনো হয়নি।সেই সঙ্গে অমিল চাকরিও।আর তাই প্রকল্প ঘিরে বিক্ষোভ দেখান জমিদাতারা।বিক্ষোভ দেখিয়ে রেলের কাজ বন্ধ করে দিলেন জমিদাতাদের একাংশ।

২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee) নন্দীগ্রাম দেশপ্রান রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন।সেই জন্যে প্রায় ১৮ কিলোমিটার জমি অধিগ্রহণ করেছিল রেল।জমিদাতাদের পরিবার পিছু ১ জন করে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছিল।তারপর বিস্তর জলঘোলা হয়েছে। গতবছর রেল কথা রাখেনি প্রসঙ্গ তুলে কাজ বন্ধ করে দেন জমিদাতা দের একাংশ।হাইকোর্টের নির্দেশে ফের কাজ শুরু হলেও রেল কথা রাখেনি অভিযোগ তুলে ফের কাজ বন্ধ করে দিলেন জমি দাতারা।জমি দাতা বিদ্যাবতী ভুঁইয়া,ঝর্না অগস্তি রা দাবি তোলেন হয় রেল চাকরি দিক,না হয় জমি ফেরত দিক।

যতক্ষন না সুরাহা হয়ে ততক্ষণ কাজ করতে দেওয়া হবেনা এমনটাই জানান তাঁরা।যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।তৃণমূলের দাবি তৎকালীন রেলমন্ত্রী (Rail Minister)চাকরি এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী চাকরি ও এসেছিল ।কিন্তু তৎকালীন তৃণমূল নেতা এখন বিজেপি নেতা মেঘনাদ পালরা টাকার বিনিময়ে ওই চাকরি বিক্রি করেছেন। তবে বিজেপির সাফাই জমিতে আইনি লড়াই করছেন তারা করুন, তৃণমূল জমিদাতাদের ভুল বুঝিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবে যারা জমি দিয়েছেন তারা কবে চাকরি পান সেটাই এখন দেখার বিষয়।

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই