বিজেপি মহিলা কর্মীদের নন্দীগ্রাম থানার গেটে হামলা, ছোড়া হল জুতো

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানায় ডেপুটেশন ও বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার, থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা। চরম বিশৃঙ্খলা থানার বাইরে।থানার মূল গেট ভেঙ্গে থানার ভেতরে ঢোকার চেষ্টা বিজেপির মহিলা কর্মীদের।সম্প্রতি কয়েকদিন আগে এক স্কুল ছাত্রীর ওপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি ছিল রবিবার।সম্প্রতি কয়েকদিন আগে নন্দীগ্রামের এক স্কুল ছাত্রীকে টিউশন(Tution) থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং তাকে গণধর্ষণ করে।
যদিও এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

স্কুল ছাত্রীর উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আজ বিজেপির নন্দীগ্রাম এক মহিলা মোর্চার পক্ষ থেকে নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.) ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি করা হয়।কখনো চায় কয়েকশ মহিলা কর্মী থানার মূল গেট খুলে থানার ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা দেয় নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে চলে জুতো(Shoe) ছোড়ার পালা এমন কি পুলিশের মুখে থুতু ছুঁড়ে দেয় বিজেপির মহিলা কর্মীরা।পুলিশের সঙ্গে বচসা এবং থানার গেট ধরে টানাটানি করে বিজেপি মহিলা কর্মীরা।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিজেপি মহিলা মোর্চার(BJP Mahila Morcha) কয়েকজন প্রতিনিধি নন্দীগ্রাম থানার আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেয়। কিন্তু এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে নন্দীগ্রাম থানার বাইরে মহিলা বিজেপি কর্মীরা রীতিমতো বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে। তাণ্ডব চালানো হয় থানার বাড়িতে থাকা গাছের টবে। বিজেপি মহিলা কর্মীদের এই তাণ্ডব থেকে মৃত সন্তুষ্ট হয়ে ওঠে থানার বাইরে থাকা সাধারণ মানুষজন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের