নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ এর দাউদপুর অঞ্চলে তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ শামসুল ইসলাম(Sk.Samshul Islam) এর বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতার বাড়িতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নন্দীগ্রামে বোমা এল কোথা থেকে তা তদন্ত করছে পুলিশ প্রশাসন। যদিও তৃণমূল নেতার পরিবারের দাবি বিজেপির চক্রান্ত করে তার বাড়ির মধ্যে বোমা(Bomb) লুকিয়ে রেখেছিল।তবে তার দাবিকে আমল দিতে নারাজ বিজেপি। দায়িত্ব প্রাপ্ত পদে থাকার পর সেই তৃণমূল নেতার বাড়িতে বোমা কিভাবে মজুদ থাকে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত থানার ওসিদের স্পষ্ট নির্দেশ দিয়েছে যেখানে যত বেআইনি অস্ত্র বোমা মজুত আছে তা তল্লাশি চালিয়ে আটক করতে হবে। ভোটের দিন কোথাও যদি বোমা ফাটে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় বা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয় তবে সেই সংশ্লিষ্ট থানার ওসি অথবা আইসি কে দায় নিতে হবে। প্রয়োজনের সাসপেন্ড করা হবে। তৃণমূল হেরে যাবে বুঝতে পেরে হিংসার পথ নিচ্ছে। বাড়িতে বোমা মজুদ করছে। ভোটের আগের দিন রাতে বোমা ছুড়ে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করার পরিকল্পনা গ্রহণ করেছে। এমনটাই অভিযোগ বিজেপির। ওই তৃণমূল নেতা দায়িত্ববান পদে থাকার পরেও তার বাড়ি থেকে বোমা উদ্ধার তার বড় প্রমাণ বলে দাবি করছে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব। পুলিশ ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া তাজা বোমা নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।এদিকে, রবিবাসরীয় প্রচারে নন্দীগ্রামে অভিনেত্রী কঙ্গনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।ভোটের পূর্বে শেষ রবিবাসরীয় প্রচার।আর সেই প্রচারেই মেগা শো নন্দীগ্রামে।রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীকে দেখতে এবং বিজেপির সমর্থনে কয়েক হাজার কর্মী সমর্থক রবিবার রোড শোতে অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুরে জনসভা করেন নন্দীগ্রামের(Nadigram)পল্লী উৎসব মাঠে।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা