গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯ বছরের পুরনো মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হলদিয়া মহকুমা আদালতের তরফে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার কংগ্রেস প্রার্থী আজ, সোমবার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের। এদিন মিলন প্রধানের আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন। তাঁর আর্জি গত ১৮ সেপ্টেম্বর ১৯ বছর আগের পাঁচটি মামলায় মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও যত মামলা আছে, সেগুলি জানানো হোক এবং সুরক্ষা দেওয়া হোক। আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। একই সঙ্গে ১৯ বছরের পুরনো মামলায় মিলনের গ্রেফতারিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। বক্তব্য শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পডুন: জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

গত শুক্রবার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তারপরে শনিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই মিলনের আর্জি খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। অপর একটি মামলায় তাঁকে আজ, সোমবার তোলা হবে কাঁথি আদালতে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরনো এক মামলায় গ্রেফতার করা হয় মিলনকে। এদিন সেই প্রসঙ্গ আদালতে তোলেন কংগ্রেস প্রার্থীর আইনজীবী অয়ন ভট্টাচার্য। গ্রেফতারির বিরোধিতার পাশাপাশি রক্ষাকবচের আবেদনও করা হয়েছে হাইকোর্টে। মিলনের আইনজীবীর আর্জি, ‘একটি মামলায় ইতিমধ্যেই আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। ওই পাঁচ মামলায় রক্ষাকবচ দেওয়া হোক। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।’ আর্জির পর মিলনের আইনজীবীকে মামলা দায়ের করতে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’