সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি নয়, বরং আক্রোশের জেরে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হল পঞ্চাশোর্ধ্ব গৃহবধূকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি নয়, বরং আক্রোশের জেরে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হল পঞ্চাশোর্ধ্ব গৃহবধূকে। শুধু তাই নয়, বিষয়টি যাতে পাশের ঘরে থাকা ছেলে ও বউমা টের না পায়, তাই তাঁদের ঘরের দরজা মোবাইল চার্জার দিয়ে বেঁধে দেয় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে ঘটনা ঘটিয়েই চম্পট দেয় তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নাবলা পঞ্চায়েতের প্রফুল্ল নগর ভূতের মেলার পাড়া এলাকায়।

মৃতের বউমা মৌমিতা বিশ্বাসের দাবি, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। যখন তাঁরা ডিনার সেরে শুতে চলে গিয়েছিলেন। তাঁর শাশুড়ি ঘরে একাই থাকতেন। মধ্যরাতে তাঁর শাশুড়ির ঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনে তাঁরা বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই বুঝতে পারেন তাঁদের ঘর বাইরে থেকে আটকানো। তাঁদের ঘরের দুটি দরজা রয়েছে, দুটিই বাইরে থেকে আটকানো। এরপর কোনক্রমে তার কেটে তাঁরা বাইরে বেরোন। এবং শাশুড়ির ঘরে ছুটে যান। ভিতরে ঢুকেই চমকে যান তিনি। দেখতে পান, ঘরের দরজা খোলা এবং বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর শাশুড়ি। পাশেই পড়ে রয়েছে একটি আস্ত ইট, সম্ভবত এই ইট দিয়েই তাঁর শাশুড়িকে আঘাত করা হয়েছে। কারণ ইটের গায়ে রক্ত লাগা ছিল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর শাশুড়ির হাতের ভাঙা শাখা। ইট দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে তাঁকে যে, মহিলার দাঁতও ভেঙে গিয়েছে, বিছানার উপর তা পড়েছিল। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, ঘরের দু’টি জায়গায় বিশাল আকারের গর্ত খোড়া হয়েছিল। অনুমান, সেখান দিয়েই দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল।

তবে মৃতের পরিবারের দাবি, এটি কোনও চুরির ঘটনা নয়। কারণ ঘরে কিছু চুরি হয়নি। এর নেপথ্যে কোনও রাজনৈতিক শত্রুতাও নেই বা অর্থের লোভও নেই। মৃতার আত্মীয় তথা পঞ্চায়েত সদস্য প্রভা বিশ্বাস জানিয়েছেন, সম্প্রতি একজন ব্যক্তি ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল। তাতে সাড়া না দেওয়ার কারণেই হয়তো মহিলাকে এই ভাবে খুন করা হয়েছে। বিষয়টিতে সহমত পোষন করেছেন নিহতের ছেলে অভি বিশ্বাস, বৌমা মৌমিতা বিশ্বাস এবং মেয়ে লক্ষী বিশ্বাস মন্ডল। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ, এবং মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থলে পড়ে থাকা একটি হেঁসো উদ্ধার করা হয়েছে। তবে ওই বাড়ির আশেপাশে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তের গতি কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। তবে পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে। 

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য