নন্দীগ্রামে মহিলার পচা গলা দেহ উদ্ধার, কদম্বগাছিতে যুব তৃণমূল নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম ও কদম্বগাছি : পচা দেহ উদ্ধার করল নন্দীগ্রাম থানার পুলিশ। চাঞ্চল্য এলাকায়। পাড়ায় পাড়ায় চাষীদের থেকে সবজি তুলে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিক্রমচক এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ আলপনা দাস নামের মহিলা। পাঁচ ছদিন ধরেই তিনি বাজার যাচ্ছিলেন না। বাজারে আসতে না দেখে বাজারের ব্যবসায়ীরা বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখেন বাড়িতে তালা বন্ধ,বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানায় খবর দেন। নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে মহিলার পচা গলা দেহ(Dicomposed Body) উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা বাড়িতে একা থাকতেন।মহিলার ছেলে তার স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। কি কারনে মহিলার মৃত্যু ঘটলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।পুরো ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। অন্যদিকে,সরকারি আধিকারিককে গালাগালির অভিযোগ ও তার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করায় উত্তর ২৪ পরগনা জেলার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেবুব হাসান সরদারকে গ্রেফতার করল দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ।

বুধবার পঞ্চায়েতে একটি টেন্ডার(Tender) চলছিল ।সেই সময় সরকারি আধিকারিককে ঘিরে গালাগালি করছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অনুগামী প্রতিবাদ করলে তখনই তার মুখে সজোরে ঘুসি মারে বলে অভিযোগ ।রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় সিসিটিভি(CCTV) ফুটেজ ইতিমধ্যেই দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ সংগ্রহ করেছে। কদম্বগাছি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেহেবুব হাসান সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!