নেই সঠিক লাইসেন্স, ৪৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : ফের ২৭টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই নিয়ে মোট ৪৯টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ লাইসেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট সঠিক না থাকায় এগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি সেন্টার বন্ধ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার আরও ২৭টি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ডায়গনস্টিক সেন্টারগুলো চালানো হচ্ছিল। কিন্তু সেখানে প্রয়োজনীয় লাইসেন্স যেমন ছিল না, তেমন ছিল না ওয়েষ্ট ম্যানেজমেন্ট ব্যাবস্থাপনা। এগুলো বাদ দিয়েই রমরমিয়ে চলছিল সেন্টারগুলো। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় আগেই ২২টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কাঁথি, মারিশদা ও নাচিন্দা এলাকায় থাকা একাধিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়া পর্যন্ত এই সমস্ত সেন্টারগুলি যাতে খুলতে না পারে তারজন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই সমস্ত ডায়গনস্টিক সেন্টারগুলোর কর্ণধারদের দাবি, তাঁরা প্রয়োজনীয় লাইসেন্স-এর জন্য নথি জমা দিয়েছেন। সরকারি দফতরে ঘোরাঘুরিতে অনেক সময় লেগে যাচ্ছে। তার জন্য তাদের প্রয়োজনীয় ছাড়পত্র পেতে দেরি হচ্ছে। জুলাই মাসে ২২টি সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। এবার আরও ২৭টি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার ১১টি ব্লক এবং একটি পুরসভা এলাকায়  ১৩৬টি বৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে সম্প্রতি এর বাইরেও বড় বড় হোর্ডিং লাগিয়ে একাধিক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ