এই মুহূর্তে

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সমবায় নির্বাচনে আবার বড় জয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রাণীচক সমবায় সমিতির(Ranichak Samabay Samiti) নির্বাচনে ২৭ টি আসনে তৃণমূল প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করেন। ওই সমবায় নির্বাচনে মোট ৪৫টি আসন ছিল। বিজেপি পেয়েছে মাত্র ১৮ টি আসন। এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরও এই এলাকায় সবুজ আবির খেলায় মেতে ওঠে স্থানীয় তৃণমূল নেতা কর্মী সহ সাধারণ মানুষজন। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) গড় বলে পরিচিত নন্দীগ্রামের রাণীচক সমবায় সমিতির নির্বাচন তৃণমূল নেতা- কর্মীদের প্রার্থী অক্সিজেন যোগাযোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার রাত থেকেই ওই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছিল নন্দীগ্রামে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। অপরদিকে বিজেপির পক্ষ থেকেও তৃণমূল হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ আনা হয়েছিল। নন্দীগ্রাম দুই ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনের আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকায়।এই নির্বাচনের আগেই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছিল। শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা বাঁধে বলে জানা যায়। এই ঝামেলার জেরে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হন,১জন ভর্তি নন্দীগ্রাম সুপার হাসপাতালে(Nandigram Hospital)। ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয় বলেই স্থানীয় সূত্রে খবর। এই সংঘর্ষ ঘিরে এলাকায় বোমাবাজির ও অভিযোগ ওঠে।

তাই রবিবার সকাল থেকে সমবায় নির্বাচনকে ঘিরে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী প্রদান করা হয়েছিল। সমবায় সমিতির ৪৫টি আসনের মধ্যে পাঁচটি আসনে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। বিজেপি ৪০ টি আসনে প্রার্থী দিয়েছিল। অবশেষে নির্বাচনের ফলাফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল কংগ্রেস ২৭টি আসন এবং বিজেপি পেয়েছে ২৮ টি আসন। সবুজ আবির খেলায় মেতে উঠে মা – মাটি- মানুষকে এই জয় উৎসর্গ করেন বিজয়ী তৃণমূল প্রার্থীরা। গত রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছিল তৃণমূল প্রার্থীরা। নন্দীগ্রামের পাশাপাশি ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১বাটি আসনের মধ্যে ১৫ টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৪টি আসনে বিপুল ভোটে জয় লাভ করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ