এই মুহূর্তে

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার শুনানি চলছে। শুনানিতে হাজির হতে ভোটারদের সঙ্গে আনতে হচ্ছে একাধিক নথি। কোথাও কোথাও এই প্রক্রিয়া নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গেল একেবারে ব্যতিক্রমী ছবি, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

রবিবার নন্দীগ্রাম এক ব্লকের কেন্দ্যামারী জলপাই গ্রাম পঞ্চায়েতের একটি শুনানি কেন্দ্র মাথায় করে একটি বড় ট্রাঙ্ক নিয়ে হাজির হন এক ভোটার। ওই ভোটারের নাম শেখ সাইফুদ্দিন। তিনি ২৩০ নম্বর বুথের বাসিন্দা। জানা গিয়েছে, তাঁর পরিবারের সাত জন সদস্যের নাম সংক্রান্ত শুনানির জন্য তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু কোন কোন নথি লাগবে, তা স্পষ্টভাবে বুঝতে না পারায় তিনি বাড়িতে থাকা সমস্ত কাগজপত্র একসঙ্গে ভরে একটি ট্রাঙ্ক করে নিয়ে আসেন।

আরও পড়ুনগাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

শেখ সইফুদ্দিনের বক্তব্য,”আমার বাড়িতে যত নথি ছিল সব নিয়ে এসেছি। যেটা দরকার হবে, আধিকারিকরা এখান থেকেই নিয়ে নেবেন। আলাদা করে কোন কাগজ লাগবে বলা হয়নি। তাই পুরো ট্রাঙ্কটি মাথায় করে নিয়ে এসেছি।” তার এই উপস্থিতি দেখে শুনানি কেন্দ্রে ভিড় জমে যায়। অনেকেই মোবাইলে ছবি তুলতে শুরু করেন, আর মুহূর্তের মধ্যেই সেই ছবি।

ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য শামসুল ইসলাম অভিযোগ করেন, এসআইআর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, বিজেপির তমলুক সংগঠনিক জেলা সদস্য অভিজিৎ মাইতি পাল্টা দাবি করেন, তৃণমূলই মানুষকে বিভ্রান্ত করছে যার ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও গোটা ঘটনার উপস্থিত নির্বাচন আধিকারিকরা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে নথিভর্তি ট্রাঙ্ক মাথায় করে শুনানিতে হাজির হওয়ার সেই দৃশ্য রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ