গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে কুল পাড়া ঘিরে চরম বিবাদ। শনিবার গভীর রাতে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় এই ঘটনাটি ঘটে। গাছ থেকে কুল পাড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি! শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গুলি চালানোর অভিযোগও ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা নাজমুল হক মোল্লা এবং হাকিমুল মোল্লা কুল পাড়তে গিয়েছিলেন। সেই সময়েই প্রতিবেশী রফিকুল মোল্লার সঙ্গে তাঁদের বচসা বাঁধে। অভিযোগ বচসা ক্রমে মারধরে পরিণত হয় এবং নাজমুল ও হাকিমুল গুরুতরভাবে আহত হন। তাঁদের মাথায় আঘাত লাগে বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, আহতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত রফিকুল মোল্লা কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন। তবে জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক বিস্তারিত তদন্ত করা হবে। স্থানীয়দের মধ্যে ঘটনা ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি বজায় রাখতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার