নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর করল গেরুয়া শিবিরের কর্মী- সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। এই অভিযোগ বিজেপি’র দিকেই।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দাবি তৃণমূলের।নন্দীগ্রামের(Nandigram) কালীচরণপুর এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ট্যাবলো ভাঙচুরের অভিযোগ সামনে আসে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নির্দেশে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালীর পাল্টা ট্যাবলো বের করে বিজেপি। এবার সেই ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপিরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নন্দীগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আদি বিজেপি নেতা- কর্মীরা কেউ শুভেন্দু অধিকারীকে মেনে নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) যে উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপি ঢপের ট্যাবলো পাঁচালী বের করেছিল তা বিজেপির কর্মীরা নিজেরাই ভেঙে চুড়ে তার পতাকা ব্যানার সব খুলে দিয়েছে। ওই টোটো উল্টে ফেলে দিয়েছে।

যারা ওই টোটো(TOTO) প্রচারে বাধা সৃষ্টি করে তাদের দাবি দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক মন্ডল সভাপতি কোন বৈঠক ডাকেন না। সঠিকভাবে বিজেপি এলাকায় পরিচালিত হচ্ছে না। যারা ওই স্বপন চলে এখন বিজেপি করছেন তারা সকলে তৃণমূল থেকে যোগ দিয়েছেন। গুদে নরেন্দ্র মোদির আসার আমন্ত্রণপত্র আদি বিজেপি নেতারা পাননি। যাদের এক পা তৃণমূলে এবং এক পা বিজেপিতে রয়েছে সেই কর্মী সমর্থকদের সিঙ্গুরের জনসভায় নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য