চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোট হতে বাকি আর মাত্র কয়েকটা ঘণ্টা। তার আগেই  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বদলে দিলেন নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে। ভোটের ঠিক দু’দিন আগে হিতেশ চৌধুরীকে বদলি করা হল। তাঁর বদলে পাঠানো হচ্ছে অখিলেশ সিংকে।  

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। তৃণমূল এবং বিজেপি দুই শিবিরের কাছেই এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আবহেই নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পুলিশ অবজার্ভারকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। যদিও বদলের  পেছনে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার কথাই বলা হচ্ছে তবে  রাজনৈতিক মহলে এর ভিন্ন ব্যাখ্যাও উঠে আসছে। 

আরও পড়ুন: বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

উল্লেখ্য, নন্দীগ্রাম বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা। অতীতেও এই কেন্দ্রকে ঘিরে উত্তেজনা, সংঘর্ষ এবং তীব্র রাজনৈতিক লড়াই দেখা গিয়েছে। তাই নির্বাচন যত এগিয়ে আসছে, ততই  এই জায়গা নিয়ে বাড়ছে নজরদারি।   বিজেপি চাইছে এই আসনে নিজেদের দখল বজায় রাখতে আর তৃণমূল চাইছে এই কেন্দ্র পুনরুদ্ধার করতে। ফলে ভোটের আগে কমিশনের প্রতিটি পদক্ষেপই এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভোট ঘোষণার পর থেকেই একাধিক বদল করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটের ঠিক দু’দিন আগেও সেই ধারা অব্যহত রয়েছে।  উল্লেখ্য, বাংলায় ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। ফলপ্রকাশ করে ৪ মে।   

Published by:

Share Link:

More Releted News:

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ