নানুরে তৃণমূলকর্মী খুনে ধৃত ৪, কারণ জানতে তৎপর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নানুর : তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে আরও ২জন। এই ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে।

তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মঙ্গলকোট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৪জনকে গ্রেফতার করা হলেও,আরও কেউ যুক্ত কিনা জানতে আহতদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। কেন পিটিয়ে তৃণমূল বুথ সভাপতি কে খুন করা হলো এই ঘটনার পেছনে ষড়যন্ত্র নাকি অন্য কোন শত্রুতা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে পিটিয়ে খুন করা হয় শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বুথ সভাপতি কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। সেই কারণেই কি খুন? নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, সেই দিকেই এখন তদন্তকারীদের নজর। ইতিমধ্যেই এলাকায় রয়েছে নানুর থানার বিরাট পুলিশ বাহিনী। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রামে অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিবাদ আর তার জেরেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা এখন থমথমে হয়ে গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে কেন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে খুন করা হয়েছে। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা জানতে চাইছেন তদন্তকারীরা।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা