ভোটের ময়দানে এবার ‘রাঁধুনি’ রমাপ্রসাদ,চাল ভেজে তাক লাগিয়ে দিলেন নারায়ণগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগড়: ভোটের হাওয়ায় মেজাজটাই আলাদা।সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে প্রার্থীরা কত কী-ই না করেন। কিন্তু নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি(BJP Candidate Ramaprasad Giri) যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছেন। কখনও তাঁকে দেখা যাচ্ছে পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে, আবার কখনও তিনি সাধারণ ভোটারের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়ছেন।চায়ের আড্ডা থেকে রান্নাঘর,প্রচার যখন অন্য মুডে।সম্প্রতি নারায়ণগড়ে(Narayangar) প্রচার চলাকালীন হঠাৎই একটি সাধারণ পরিবারে ঢুকে পড়েন রমাপ্রসাদ বাবু। বাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই বসে পড়েন উনুন পাড়ে। বাড়ির গিন্নি চাল ভাজছিলেন, প্রার্থী নিজেই হাত বাড়িয়ে দিলেন সেই কাজে।

কাঠের উনুনে নিপুণ হাতে চাল ভেজে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।ভাইরাল হয় সেলুন কাণ্ড।এর আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছিল রমাপ্রসাদ গিরি একটি ছোট সেলুনে(Saloon) ঢুকে চেয়ারে বসে থাকা এক যুবকের দাড়ি কামাচ্ছেন। সাধারণ মানুষের মতো সারিবদ্ধ হয়ে বসে নিজের কাজ সেরে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন ,তিনি মাটির মানুষ।কেন এই অভিনব কৌশল?রাজনৈতিক মহলের মতে, এই ‘আউট অফ দ্য বক্স’ প্রচারের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে একটি আত্মিক টান তৈরি করতে চাইছেন।

তৃণমূল স্তরের মানুষের সাথে সরাসরি সংযোগ ঘটানোর প্রয়াস।সাধারণ ঘরের ছেলের ইমেজ তৈরি করার চেষ্টা।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।”রাজনীতি মানে শুধু মঞ্চে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাঁদেরই একজন, সেটাই মনে করিয়ে দিতে চাই।” এমনটাই দাবি রমাপ্রসাদ গিরির (বিজেপি প্রার্থী)।সব মিলিয়ে রমাপ্রসাদ গিরির এই ‘অন্য মুড’ এখন নারায়ণগড়ের চায়ের ঠেকে হট টপিক(Hot Topic)। শেষ পর্যন্ত এই অভিনব প্রচার ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব