দুবরাজপুরের পর নারায়ণগড়ে, বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে দাড়ি কামালেন ভোটারের

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়: দুবরাজপুরের পর এবার নারায়নগড়। নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি সোমবার প্রচারে বেরিয়ে সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে দিলেন এক ভোটারের।সোমবার সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী।খুরশি কালীমাতার মন্দিরে পুজো দিয়ে তার প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি(BJP Candidate Ramprasad Giri) ।প্রচারের মাঝেই বিরল দৃশ্য। হঠাৎই সেলুন দোকানে ঢোকেন বিজেপি প্রার্থী।তারপরই নিজের হাতে দাড়ি কামিয়ে দেন বসে থাকা এক খদ্দেরের। যিনি ওই এলাকার ভোটার। পাশাপাশি তিনি বলেন, বিজেপি প্রার্থী সব সময় মানুষের কাছে সুখ দুঃখে থাকে, গত বিধানসভা ভোটে আমি নারায়ণগড় বিধানসভায়(Narayangar Assembly) দাঁড়িয়ে ছিলাম কিছু ব্যবধানে হেরে গিয়েছিলাম।

তারপরেও সাড়ে চার বছর ধরে আমি সাধারণ মানুষের পাশে আছি। তৃণমূলের মত জিতে যাওয়ার পর বছরে ১ বার ভোট চাইতে মানুষের কাছে যাই না।মানুষের সেবা করা মানুষের পাশে থাকা বিজেপির কালচার। এর আগে বীরভূমের দুবরাজপুরে(Dubrajpur) তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে রবিবার দাড়ি কামিয়ে দিয়েছিলেন। কোথাও প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীরা চপ বেগুনি ভাজছেন, কোথাও সিঙারারা তরকারি তৈরি করছেন অথবা জিলিপি গরম তেলে ভেজে ক্যামেরায় ফোকাসে আসছেন। কোথাও ক্যারাম বোর্ডে গুটি ছুঁড়ে, কোথাও বা ক্রিকেট খেলে বর্তমান প্রজন্মের মন জয় করতে চাইছেন প্রার্থীরা।

সবটাই প্রচারে চমক বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু নির্বাচন এলেই ভোটারদের কাছে ভোট ভিক্ষা প্রার্থীদের এক বড় দায়িত্ব। সকাল সকাল তাই সব দলের সব প্রার্থী যাদের নাম ঘোষণা হয়েছে তারা পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় অলিগলি থেকে বড় রাস্তায় ভোটারদের দোরগোড়ায়। ভোটের প্রচারে তাই কাঁধে তুলে নিচ্ছেন কেউ খোল কড়তাল, অথবা গিটার। আর সেখানেই যেন এক অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত তাড়াতাড়ি প্রমাণ করতে পারেন -‘আমি তোমাদেরই লোক।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য