এই মুহূর্তে

নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮, উদ্ধার একের পর এক ঝলসানো দেহ

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা এলাকার আনন্দপুর মোমো কারখানায় এবং থার্মোকল গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৮। যত সময় যাচ্ছে সোমবার বিকেলে পর থেকে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে আটকে থাকা ঝলসে যাওয়া একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার হচ্ছে। সোমবার বিকেলে প্রথমে ২ টো ব্যাগ নিয়ে বেরিয়ে আসে পুলিশ নরেন্দ্রপুরের(Narendrapur) অগ্নিকাণ্ডস্থল থেকে। এরপর ১ এর পর এক জলসা দাও কাপড়ে মুড়িয়ে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলি স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি লিপিবদ্ধ করেছে।তবে স্থানীয়দের দাবি, আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে।বারুইপুরের এসপি(SP) শুভেন্দ্র কুমার এর নেতৃত্বে মৃতদেহগুলি ব্যাগে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর , আরও তিনটে মৃতদেহ উদ্ধার হয়েছে । পরে আরো দুটি মৃতদেহ উদ্ধার হয়।থার্মোকলের গুদাম ও মমকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬ । মোট ১৬ জন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন একাধিক শ্রমিকের পরিবার। আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি।সন্দ্বীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার।রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি নামজাদা মোমোর কারখানায়। পরবর্তীতে জানা যায়, শুধুই মোমো নয়,তার আশেপাশে ছিল আরো বেশ কিছু কারখানা ও থার্মোকলের গুদাম ছিল।সেই কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যত জতুগৃহতে পরিণত কলকাতার লাগোয়া নরেন্দ্রপুরের ওই এলাকা।

আগুন লাগার পর থেকে এখনো অবদি ১৬ জন নিখোঁজ। পূর্ব মেদিনীপুরের ময়নার দুই পরিবার ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছে গিয়েছে।তেমনি নন্দকুমারের বরগোদার সন্দীপ মাইতি তিনিও নিখোঁজ। তিনি লেবার ঠিকাদার ছিলেন ওই কারখানার।তিনিও রবিবার রাত থেকে নিখোঁজ।তার খোঁজে ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছছে তার স্ত্রী।বাড়িতে রয়েছে বোন।চোখে দুশ্চিন্তা নিয়ে বোন শ্রাবণী মাইতি জানান রবিবার শেষ রাত ১০ টায় কথা হয়েছিল দাদার সাথে।তারপর থেকে খোঁজ নেই।সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত তার দাদাকে খুঁজে পাওয়া যায়।প্রতিবেশী থেকে আত্মীয়রাও ফোন করে চলেছেন যাতে একটিবার সন্ধান পাওয়া যায় তাদের প্রিয় সন্দীপের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IndiGo-র ফ্লাইটে বোমাতঙ্কের হুমকি , শোরগোল কলকাতা বিমানবন্দরে

বসন্তের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

ভুটিয়াদের ব্যবসাকে ঘিরে এবার অনিশ্চয়তার মেঘ, কড়া গাইডলাইন কলকাতা পুরসভার

কয়লা পাচার কাণ্ডে ED-র জোর তৎপরতা, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি

পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পুরাতন মালদহ বিধানসভায় প্রচার শুরু তৃণমূলের, কী বলছে স্থানীয় নেতৃত্ব?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ