স্পোর্টস ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের, চাঞ্চল্য কামালগাজি ইংরেজি মাধ্যম স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি,কামালগাজি: স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল শুক্রবার। তাতে উপস্থিত ছিল নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগ। রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ(Arkodip) পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে। কিন্তু মাঝ পথেই আচমকা পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন।

হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবার। সুস্থ-স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষ কীভাবে পুরো ঘটনা ঘটল সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি এখনও।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার(Narendrapur P.S.) পুলিশ। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, কিংবা অন্য কোনও কারণ আছে কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলের সিসিটিভি(CCTV) ফুটেজও হাতে এসেছে পুলিশের। তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পুলিশ স্কুলের শিক্ষক মহাশয় সহ সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে। পরিবারের লোকজন এই ঘটনায় তদন্ত দাবি করেছে।চিকিৎসকদের অনুমান ওই ছাত্র বেশ কয়েকদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল। কিন্তু পরিবারের লোকজন সেভাবে বুঝতে পারেনি। শনিবার ওই স্কুল ছাত্রের মৃত্যুতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলেই শোকাহত ওই ছাত্রের এই আকস্মিক মৃত্যুতে। কেউই বুঝে উঠতে পারছেন না কিভাবে চোখের পলকে চলে গেল ওই ছাত্র।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়