Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২০ দিনের লড়াই শেষ, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২০ দিন দীর্ঘ লড়াই করেও মৃত্যুর কাছে হার মেনেছেন মেদিনীপুরের স্যালাইনকাণ্ডে অসুস্থ নাসরিন খাতুন। গত ১২ জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রায় ৪ মাস লড়াই করার পর অবশেষে মৃত্যু হয়েছে তাঁর।

জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন নাসরিন। তারপর তাযংকে স্যালাইন দেওয়া হয়েছিল। সেই স্যালাইন ছিল রিঙ্গাস ল্যাকটেট। বেশ কয়েকজন প্রসূতিকে ওই স্যালাইন দেওয়া হয়েছিল। ঘটনার পর এক প্রসূতির মৃত্যু হয়েছিল। কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে নাসরিন একজন। নাসরিন সহ আরো ২জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মস্কিষ্কে রক্ত চলাচল ব্যহত হওয়ার সঙ্গে কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। শারিরীক অবস্থার উন্নতির জন্য ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। আচমকাই ৯ মে শরীর খারাপ হতে থাকে। ফেরা হল না বাড়ি।

নাসরিনের পরিবারের কথা, ৯ মে রাত থেকে ফের খিঁচুনি, বমি শুরু হয়েছিল নাসরিনের। রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। ১২ জানুয়ারি থেকে এতদিন এসএসকেএম-এ ভর্তি ছিলেন কেশপুরের বাসিন্দা নাসরিন। সুস্থ হয়ে শিশুকে কোলে নেবেন সেই আশআই ছিল। কিন্তু বাড়ি ফিরে নিজের সন্তানকে কোলে নেওয়া তাঁর আর হল না।

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সূত্রে খবর, রবিবার রাতে ডায়ালিসিস দেওয়া হচ্ছিল। তখনই মাল্টিঅর্গান ফেলিওর হয়ে নাসরিন খাতুনের মৃত্যু হয়েছে। এসএসকেএমে ময়নাতদন্ত সম্পন্ন হবে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে নাসরিনকে।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?