ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফারাক্কা: মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় SIR শুনানি চলাকালীন বিডিও অফিসে হামলা। এই ঘটনায় জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সিইওকে এফআইআর(FIR) করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে এই ঘটনায় বরপত্তি পদক্ষেপ গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সিইওকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার ভিডিও(Video) চেয়েছে দিল্লি। জানা গেছে ইতিমধ্যে এই ঘটনার পর ফারাক্কার বিডিও এফ আই আর দায়ের করেছেন। কিন্তু সেই এফআইআর – এ কাদের নাম যুক্ত আছে তা জানা যায়নি।

বুধবার দুপুরে শুনানি চলাকালীন সেখানে কিছু দুষ্কৃতী প্রবেশ করে টেবিল চেয়ার ভাঙচুর। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চলে তুমুল বিক্ষোভ। একাধিক ব্যক্তিকে ডেকে এনে হয়রানি করা হচ্ছে। শুনানি কেন্দ্রে আধিকারিকরা ভোটারদের হেনস্থা করছে। এই অভিযোগ তুলে সেখানে তৃণমূলের পক্ষ থেকে বাইরের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো হয়।বন্ধ হয়ে যায় শুনানি পর্ব। পুলিশ ও কমব্যাট ফোর্স ওই বিডিও (BDO)অফিসে যায়। অপরদিকে মালদায় এসআইআরের কাজের চাপ সামলাতে না পেরে এবার অজ্ঞান হয়ে পড়লেন বুথ লেভেল অফিসার। তাকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্ণাহি গ্রামে।

ওই গ্রামে এস আই আর এর কাজের জন্য দায়িত্বে ছিলেন মাসরেকুল আলম নামে এক বুথ লেভেল অফিসার। বিগত মাস দেড়েক ধরে তিনি এস আই আর এর কাজে ব্যস্ত হয়েছিলেন। সম্প্রতি সেই কাজ শেষ করে শুনানির জন্য নোটিশ বিতরণ করতে থাকে। কিন্তু কাজের চাপ সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির লোক তাঁকে স্থানীয় ভালুকা বাজার প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে আবেদন জানানো হয়েছে যাতে ওই বুথ লেভেল অফিসারকে এসআইআরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি