রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করল জাতীয় মহিলা কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত ৭নং ওয়ার্ডের মাসুন্দা বাঘা যতীন রোডে কয়েকদিন আগে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড(Suicide) করেন। অভিযোগের তীর ছিল প্রতিবেশী বিপ্রদাস বসু ও স্থানীয় বিজেপি নেত্রী মমতা সরকারের দিকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিপ্রদাস বসুকে সেদিনই গ্রেফতার করেন। কিন্তু বিজেপি নেত্রী মমতা সরকার সেদিন থেকেই পলাতক। মঙ্গলবার বিকেলে নিউব্যারাকপুর পুরসভার ৭নং ওয়ার্ডে মৃতার বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাহায্য করতে আসেন।

তারা মৃতার পরিবারের লোকজন, স্থানীয় পড়শি এবং প্রশাসনের সাথে কথা বলেন। জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদার বলেন ‘ আমি এখানে কোন দলের লোক হিসেবে আসিনি।আমি জাতীয় মহিলা কমিশনের সদস্যা হিসেবে একজন নির্যাতিতা নারীর পরিবারের পাশে দাড়াতে এসেছি। আমি দেখেছি পরিবারটিকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কিনা’। যদিও ক্ষতিপূরণের কথা শুনে পরিবারের লোকজন কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তখন তিনি পরিবারকে বোঝান এটা একটি সরকারি স্কিমের বিষয়। যদিও মহিলা কমিশনের তরফ থেকে মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য সাধুবাদ জানানো হয়। যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা ব্যতিক্রমী।

এই প্রথম নিউ বারাকপুরে(New Barrackpore) জাতীয় মহিলা কমিশনের উপস্থিতিতে কাটাছেড়া হল পুলিশের ভূমিকা। আর সেখানে তদন্তে রাজ্য পুলিশ সার্টিফিকেট পেল জাতীয় মহিলা কমিশনের কাছ থেকে। সমালোচনা নয়, রাজ্য পুলিশ যে তদন্তে সঠিক পথে এগোয় এদিন জাতীয় মহিলা কমিশনের বক্তব্যে তা প্রকাশ্যে এল। রাজ্য পুলিশের তদন্ত যে নিরপেক্ষ থাকে তা প্রমাণ হল। পুলিশের ভূমিকা নিয়ে যখন বিরোধীরা একাধিক অভিযোগ সামনে এনে সুর চড়ায় সেই সময় জাতীয় মহিলা কমিশনের(National Women’s Comission) এই দরাজ সার্টিফিকেট রাজ্য পুলিশকে বাড়তি মনোবল যোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের