ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রি বা ই–ফার্মেসি। এখন এভাবেই বেশিরভাগ ওষুধ বিক্রি হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা থেকে শুরু করে মাঝবয়সী অনেকেই অনলাইনে ওষুধ কিনে থাকেন। আর এবার এটারই বিরোধিতায় বড় আন্দোলনের পথে নামছে ‘অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট’। আগামী ২০ মে ই–ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদ করতে দেশজুড়ে ওষুধের দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে সংগঠনটি। এই সংগঠনের অধীনে প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান আছে বলে খবর। সুতরাং ২০ মে সারা দেশে ওষুধ কেনাবেচার মতো জরুরি পরিষেবা বড় আকারে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

‘অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট’ তাদের এই আন্দোলনের সপক্ষে তিনটি প্রধান দাবি তুলে ধরেছে। সংগঠনের অভিযোগ, এক, অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রির ফলে ভুয়ো প্রেসক্রিপশন এবং প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ সরবরাহ করা হচ্ছে। দুই, বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক সরবরাহ চলছে। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তিন, করোনাভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে ২০২০ সালের যে নির্দেশনামা তার ভিত্তিতে ই–ফার্মেসিগুলি ব্যবসা চালাচ্ছে। সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এমনকী ইচ্ছামতো দাম পরিবর্তন করার প্রবণতাও বন্ধ করতে হবে।

এই ধর্মঘট হলে ওষুধ কেনাবেচার মতো জরুরি পরিষেবা জোর ধাক্কা খাবে। আর তার সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনে। মুমুর্ষূ রোগীরা চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ধর্মঘট নিয়ে ব্যবসায়ীদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে। ‘অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশন’–এর সাধারণ সম্পাদক জয়দীপ সরকার এই বনধের বিরোধিতা করেছেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌এই ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। এই বিষয়টি এখন দিল্লি হাইকোর্টে বিচারাধীন।’‌ আর শিল্পমহলের একাংশের দাবি, অনলাইন বিপণনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেই এই আন্দোলনের পথ ধরেছে খুচরো বিক্রেতারা।

দেশজুড়ে দেখা যায়, মানুষ ওষুধ–ইঞ্জেকশন এখন অনলাইনে কিনে থাকেন। অনলাইনে ওষুধ কেনা একটা রেওয়াজ হয়ে গিয়েছে। তাতে আবার দামের উপর ছাড় মেলে। সেক্ষেত্রে খুচরো বিক্রেতারা ব্যবসায় লোকসান খাচ্ছে বলে অভিযোগ ওঠে। তবে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংহল কড়া ভাষায় জানিয়েছেন, ওষুধের মতো সংবেদনশীল জিনিস নিয়ে কোনওরকম আপস করা হবে না। ইতিমধ্যেই দেশের প্রতিটি জেলাশাসকের কাছে এই সংক্রান্ত স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…