উত্তপ্ত নওদা, হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, একের পর এক গাড়ি ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি,নওদা:মুর্শিদাবাদের নওদায় তুলকালাম। হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের চরম ধস্তাধস্তি-হাতাহাতি। একের পর এক গাড়ি ভাঙচুর।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও দীর্ঘক্ষণ চলে হাতাহাতি-ধস্তাধস্তি। মুখোমুখি হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীরা। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।এদিকে,নওদা কাণ্ডে দুজন গ্রেফতার ।আর লাভপুর আর কুমারগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব।কমিশন সূত্রে খবর।নওদায় তৃনমুল ও আম জনতা উন্নয়ন পার্টির মধ্যে চরম বচসা। ভাঙা হল হুমায়ুন কবীরের গাড়ি।নওদায় হুমায়ুন কবীরকে(Humayun Kabir) ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ তৃণমূলের। অন্যদিকে,ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ফের বুথমুখী সাধারণ মানুষ।

নির্বাচন চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার ভোট গ্রহণের মাঝেই ডোমকলের(Domkol) রায়পুর এলাকার ২১৭ নম্বর বুথকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। অভিযোগ, কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএম কর্মী ও সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বুথের আশপাশ থেকে সরিয়ে দেয়। এর ফলে বহু ভোটার আতঙ্কিত হয়ে পড়েন এবং ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানরা এলাকায় টহল জোরদার করে এবং আতঙ্কিত ভোটারদের আশ্বস্ত করেন। এরপর নিরাপত্তা বলয়ে সাধারণ মানুষকে পুনরায় বুথে নিয়ে যাওয়া হয়, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যদিও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা ও অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। আজ, বৃহস্পতিবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে এই ঘটনাটি ঘটায় তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ আবু তাহের খান।এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। আর আজ মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এবং গো–ব্যাক স্লোগান দেওয়া হয়। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী–সমর্থকেরা। গো–ব্যাক স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলতে থাকেন অনেকে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা সব আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আর তার মধ্যেই এমন ঘটনা সামনে আসে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে