বিগত পাঁচ বছরে রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছি , মনোনয়ন জমা দিয়ে দাবি নওসাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুরঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য মনোনয়ন পেশ করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি(Nausad Siddiqi)। শনিবার জোট সঙ্গী সিপিএমের কর্মীদের সাথে নিয়ে বারুইপুরে মহকুমাশাসকের দফতরে এসে মনোনয়ন জমা দিলেন নওসাদ। বারুইপুর পদ্মপুকুর(Padapukur) থেকে মিছিল করে এদিন নওসাদ যান মনোনয়ন জমা দিতে। মিছিল করে আসার সময় পথ চলতি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন মনোনয়ন জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ ২০২১ সালের নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন ছিল। রাজনীতিতে তখন নতুন ছিলাম। আই এস এফ(ISF) সম্পর্কে একটা ভুল ধারণা সেই সময় তৃণমূল মানুষকে বুঝিয়েছিল।

কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আইএসএফকে সমর্থন করেছিল। বিগত পাঁচ বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসেবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছি যেখানে অন্যায় হয়েছে। এবারের লড়াই ২০২১ এর মত শক্ত লড়াই নয়। আশা করছি ভাঙড়ের মানুষ ডবল মার্জিনে আমাকে জেতাবে।”

এছাড়া একাধিক ইস্যুতে এদিন নওসাদ মুখ খোলেন। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাঁদের নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন তা যেমন রয়েছে, তেমনি ক্যানিং পূর্বের দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুর মোল্লা যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন নির্বাচন পর্ব মিটলে বিরোধীদের দলের কর্মীদের উপর রোলার চালাবেন সে বিষয়ে তীব্র নিন্দা করেন তিনি। তৃণমূলের বুথ লেবেল থেকে শুরু করে সমস্ত স্তরের নেতারাই ভোটারদের নানাভাবে হুমকি দেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তিনি জানাবেন বলেও জানান নওসাদ।

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ