৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলাদের উন্নতির স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি, স্বাস্থ্য সাথী সর্বত্রই মহিলাদের উন্নতির প্রকল্পে কাজ করে চলেছে সরকার। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার।

জানা গিয়েছে, বাংলার ৩৩ হাজার গরিব মহিলাকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আনতে চলেছে নবান্ন। তাঁদের মাথার উপর পাকা ছাদ করে দিতে বদ্ধপরিকর মমতা সরকার। জানা গিয়েছে দুই কিস্তিতে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে। কাদের এই পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে তার যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেই কাজ সম্পন্ন হলেই ব্যাংক একাউন্টে বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলাতে এই সমস্ত মহিলারা ছড়িয়ে রয়েছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাম নথিভুক্তির প্রক্রিয়ার সম্পন্ন করার কাজ হবে। কাদের দেওয়া হবে এই বাড়ি? জানা গিয়েছে, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা কিংবা স্বামী পরিতক্তা মহিলাদের এই বাড়ি দেওয়া হবে। এই সাহায্য প্রদানের জন্য ডেস্টিটিউট মাইনরিটি উইম্যান রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নামে একটি প্রকল্প রয়েছে। এই কাজ রূপায়ণের দায়িত্ব রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এর হাতে। তবে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরীর যে সকল আবেদন এসছে সেগুলি পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবেই তৈরি হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। রাজ্যের খরচে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি। এর দায়িত্ব পড়েছে পঞ্চায়েত দফতরের কাঁধে।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা