নকশালবাড়িতে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত নাবালিকা গণধর্ষণের শিকার, ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,নকশালবাড়ি: পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এসে নাবালিকাকে গনধর্ষন। উত্তরবঙ্গে নকশালবাড়ির এক চাবাগানের ঘটনা ঘিরে চাঞ্চল্য।জানা গিয়েছে ,গত সোমবার মাটিগাড়া(Matigar) থেকে পারিবারিক বিয়েতে নকশালবাড়ির এক চা বাগানে আসেন এক নাবালিকা।বিয়ে চলাকালীন সোমবার রাতেই নাবালিকাকে চাবাগানে নিয়ে গিয়ে গনধর্ষন করে ৫জন যুবক। পরদিন মঙ্গলবার নির্যাতিতা গোটা বিষয়টি নিজের মাকে জানালে, মঙ্গলবার রাতে নির্যাতিতা পরিবার নকশালবাড়ি থানায়(Naxalbari P.S.) অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৫ জন যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে(Siliguei Court) পেশ করা হয় ।ধৃতরা নকশালবাড়ি চাবাগানের বাসিন্দা।ধৃতদের পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে শুরু করছে পুলিশ। অপরদিকে ধর্ষিতা নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়। তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে নকশালবাড়ি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে,রাতের অন্ধকারে পোস্ট অফিসে চুরি , ভাঙচুর, ওলট-পালট সমস্ত নথিপত্র ।

অন্ধকারের সুযোগ নিয়ে সিসিটিভির(CCTV) নিরাপত্তাকে উপেক্ষা করে দুঃসাহসিক চুরি বনগাঁ পোস্ট অফিসে।গোটা পোস্ট অফিস ভাঙচুর থেকে শুরু করে ওলট পালট একাধিক জরুরী নথি পত্র খোয়া গেছে। বুধবার সকালে পোস্ট অফিসের কর্মচারীরা পোস্ট অফিস খুলতে এলে এই ঘটনা চোখে পড়ে। ছড়িয়ে ছিটেয়ে পড়ে আছে পোস্ট অফিসে ব্যবহৃত একাধিক সরঞ্জাম থেকে শুরু করে নথি পত্র। তবে কোন ক্যাশ টাকা চুরি হয়েছে কিনা তা সঠিকভাবে বলতে পারছে না পোস্ট অফিসের কর্মচারীরা। ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে । তদন্ত শুরু করেছে বনগাঁ থানার(Banga P.S.)পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং