নয়াগ্রামের জঙ্গলে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাত-সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের পাশের জঙ্গলে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সোমবার সকালে খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের সামনের জঙ্গলে(Forest) গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় নয়াগ্ৰাম থানায়(Nayagram P.S.)।খবর জানাজানি হতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় । কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুগলের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভবত ওই প্রেমিক যুগলের বাড়ি সাঁকরাইল ব্লকে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন এই দুজনের সম্পর্ক মেনে নেয়নি। এই নিয়ে মত বিরোধ তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। এদিকে ওই প্রেমিক যুগল দুইজনেই প্রাপ্তবয়স্ক ছিল না। তাই তাদের সম্পর্ক মেনে নেবে না পরিবারের সদস্যরা এটা বুঝতে পেরেই, চরম পরিণতি ঘটানোর সিদ্ধান্ত নেয় পুলিশ । দুটি পরিবারের সদস্যদের ডেকে মৃতদেহ সনাক্ত করানোর পর তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে।

ওই প্রেমিক যুগলের মোবাইল ফোন ছিল কিনা তার সন্ধান করছে পুলিশ । কারণ দুজনের মোবাইল ফোন উদ্ধার হলে সেখান থেকে অনেক অজানা তথ্য জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। শেষ কবে ওই দুই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল তা জানানোর চেষ্টা করছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য