প্রেমের টানে রূপান্তরিত নারীকেই বিয়ে করে নজির যুবকের

না, প্রেম থেমে যায়নি, আর কোনওদিনও যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের পথে অনেক বাধা আসবে নেমে, প্রেম কি তাহলে যাবে থেমে? না, প্রেম থেমে যায়নি, আর কোনওদিনও যাবে না। অতীতে যার প্রমাণ বহুবার মিলেছে। প্রেমের জন্য মানুষ কী কী করতে পারে সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে সম্প্রতি বিরলতম একটি ঘটনা ঘটালেন আলিপুরদুয়ারের এক যুবক। রূপান্তরিত এক নারীকে বিয়ে করে নজির গড়ল সে। রাজু এবং জয়ার বিয়েতে আমন্ত্রিতের সংখ্যাটাও খুব একটা কম ছিল না। গায়ে হলুদ থেকে শুরু করে মালা বদল সব রকমের নিয়ম-নিষ্ঠা করেই বিবাহ সম্পন্ন হল তাদের। 

প্রেম-ভালোবাসা যে কোনও কিছুর বাধা মানে না সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আর আলিপুরদুয়ারের রাজু যে একজন রুপান্তরকামীকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারেন সেটা অনেকে এখনও বিশ্বাস করতে পারছেন না। বছর ছ’য়েক আগে গ্রামের মেলায় পুরুষের প্রেমে পড়েছিলেন রাজু। সেই সময় এই বিষয়টাকে বলা হত সমকামিতা। কিন্তু সময়ের সঙ্গে বদল ঘটেছে অনেক কিছুর। পেরাতে হয়েছে অনেক বাধা-বিপত্তি। অস্ত্রোপচার করে তাঁর সেই প্রেমিক বর্তমানে হয়ে উঠেছেন জয়া। সানাই বাজিয়ে তাঁদের চারহাত এক হয়েছে।

নতুন জীবন শুরু করতে পেরে দু’জনেই ভীষণ খুশি। রাজু জানান, ‘আমাদের বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমাদের সম্পর্ক পরিপূর্ণতা পাবেই। বিয়ে করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এবার নতুন জীবনটা আনন্দ কাটাতে চাই’।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর