নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল বিপর্যয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। কিন্তু এখনও ৩৭ জনের কোনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা কাটছে না তাঁদের পরিবারের। প্রিয়জনের অপেক্ষার পাশাপাশি অনেক পরিবারকে সামলাতে হচ্ছে আর্থিক চাপও। কারণ নিখোঁজদের মধ্যে কয়েকজন পরিবারের প্রধান বা একমাত্র উপার্জনকারী ছিলেন। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক পদক্ষেপের কথা জানাল রাজ্য সরকার।

আজ বুধবার নবান্নে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবারগুলির বর্তমান পরিস্থিতি, সরকারি সহায়তা এবং নিখোঁজদের সন্ধানের বিষয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, উত্তরবঙ্গের একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে চারটি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য নিখোঁজ, তাঁদের ক্ষেত্রে পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় আলোচনা চলছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ করতে একটি বিশেষ ব্যবস্থার কথাও জানানো হয়েছে। প্রতি চারটি পরিবারের দায়িত্বে একজন করে আধিকারিক থাকবেন। পরিবারগুলির কোনও প্রশাসনিক সমস্যা তৈরি হলে তাঁরা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

বৈঠকে পরিবারের সদস্যরা আরও জানান, তাঁদের প্রিয়জন নিখোঁজ থাকায় দৈনন্দিন বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক কাজ আটকে রয়েছে। ব্যাঙ্কের কাজ, গ্যাস বুকিং, পেনশন তোলা-সহ একাধিক পরিষেবা ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতে নিয়ম মেনে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এখনও সেই পরীক্ষার কোনও চূড়ান্ত রিপোর্ট হাতে আসেনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর নিখোঁজদের মৃত ঘোষণা করার দাবি তুলেছেন কয়েকটি পরিবারের সদস্যরা। তবে প্রশাসনের বক্তব্য, এই ধরনের ঘোষণা রাজ্য সরকার একতরফাভাবে করতে পারে না। বিষয়টির সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নেপাল সরকারের সমন্বয়ের বিষয়ও জড়িত। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সেখান থেকে যে নির্দেশ বা তথ্য পাওয়া যাবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা