Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে আচমকা হড়পা বানের খবরে গতকাল, বুধবার থেকে উৎকণ্ঠায় ছিল আরামবাগের দত্ত পরিবার। গত ২৪ আগস্ট হুগলির আরামবাগের ওলাবিবিতলা থেকে বাসে চেপে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন জেলার ৬৫ জনের একটি পর্যটক দল। সেই দলেই ছিলেন আরামবাগ মালিকপাড়ার বাসিন্দা শিখা দত্ত। গতকাল, বুধবার সকালে নেপালের বিস্তীর্ণ এলাকা হড়পা বানে লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়ার পর থেকেই শিখাদেবীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রথমে সাড়া মেলেনি। পরে আমার মায়ের সঙ্গে ফোনে কথা হয় শিখাদেবীর ছেলের অর্ণব দত্তের। ভিডিও কলে শিখা দেবী ছেলেে বলেন, ‘আমরা ভাল আছি, সুস্থ আছি। আমাদের জন্য কোনও চিন্তা করার কারণ নেই। বাসে যারা রয়েছেন তারা সকলেই সুস্থ রয়েছেন। চিন্তা করার কারণ নেই।’

শিখার ছেলে অর্ণব দত্ত জানান, ‘গত ২৪ আগস্ট আরামবাগ থেকে বাসে করে মা-মামারা মিলে নেপালের উদ্দেশে রওনা দেন। গতকাল, বুধবার সকালে মা ফোন করে জানায় আমরা বর্ডার ক্রস করছি। এরপরই জানতে পারি নেপালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তখন থেকেই পরিবারে উৎকণ্ঠা আর আতঙ্ক। পরে হোয়াটসঅ্যাপ কলে জানতে পারি, ঘটনাস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে রয়েছে মায়েদের বাস। বন্যা পরিস্থিতির কারণে সেখানে খাবার, পানীয় জল ও বিদ্যুতের কিছু সমস্যা হতে পারে। দেবু মুখোপাধ্যায়ের মাধ্যমে ট্যুর অপারেটরের সঙ্গেই গিয়েছেন মা। এর আগেও তিনি ওই ট্যুরের সঙ্গে ঘুরতে গিয়েছেন। পশুপতিনাথের মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল বহুদিনের। বয়স ৬০ বছর হওয়ায় কেদারনাথ, বদ্রিনাথ, অমরনাথ যেতে পারেননি। বলছিলাম ফিরে আসো। কিন্তু যে দিক দিয়ে ফেরার কথা ছিল সেই দিকের রাস্তা ভেঙে গিয়েছে। তাই আপাতত ফিরতে পারছে না মা।’

আরও পডুন: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

অর্ণব আরও জানিয়েছেন, ‘পরিবারে অভিভাবক বলতে একমাত্র মা রয়েছে। বাবা অনেক ছোটবেলায় মারা যান। মা-ই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন। মা ছাড়া আমাদের আর তেমন কেউ নেই। মা ঘুরতে ভালবাসে তাই বয়স হলেও বাধা দিইনি। তবু এটা যেন আমাদের কাছে বুমেরাং হয়ে গেল। মায়ের মুখ দেখতে চাই। বাড়ি ফিরলে আদর করতে চাই।’ মা বিপদমুক্ত এই খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন অর্ণব।

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল