ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলবোর্ডকে কেন্দ্র করে যত কাণ্ড ক্যামাক স্ট্রিটে। আজ, বৃহস্পতিবার ৯/১১ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আচমকাই পৌঁছে যান কলকাতা পুরসভা ও শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকরা। কলকাতা পুরসভার তরফে জানানো হয়, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ছাদে লাগানো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা বিলবোর্ড অবৈধ। সেই বিলবোর্ড অবিলম্বে খোলার নির্দেশ রয়েছে। সেই সংক্রান্ত একটি কাগজপত্র নিয়ে তৃণমূল সাংসদের অফিসে যান কলকাতা পুরসভার কর্মীরা। তাদের সঙ্গে ছিলেন শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকরা। যদিও বিলবোর্ড অবৈধ নয় বলে সাফ জানান অভিষেক। তিনি পুরসভার কর্মীদের পথ আটকে নথি যাচাই শুরু করেন। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ জানান, বিলবোর্ড অবৈধ হলে আগাম নোটিস দিতে হতো। কিন্তু পুরসভার কর্মীরা অবৈধ অনুপ্রবেশ করেছে। তারপরেই মিনিটের মধ্যে ৯/১১ ক্যামাক স্ট্রিটে দলে দলে চলে আসে কালীঘাটপন্থী তৃণমূলের কর্মীরা। সঙ্গে আসতে দেখা যায়, ডেরেক ওব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়কে।

আরও পডুন: রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

প্রথমে পুলিশের সঙ্গে বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। দক্ষিণ কলকাতা ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স পৌঁছয় অভিষেকের অফিসে। তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁকে আটক করে রেখে বিলবোর্ড জোর করে ভাঙছে পুরসভার কর্মীরা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল। যাতে দেখা যাচ্ছে, অভিষেক-ডেরেক-দের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে। সেই সময়ে সিঁড়িতে পড়ে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তারপরেই ভিড় ঠেলে সোজা অভিষেকের অফিসের ছাদে উঠে যায় পুরসভার কর্মীরা। তারপরেই তৃণমূল কংগ্রেসের লোগো সহ বিলবোর্ড ভেঙে দেয় কলকাতা পুরসভা। গোটা ঘটনায় পুলিশের কাছে বাধা দেওয়া ও অবৈধ জমায়েতের অভিযোগে একাধিক তৃণমূল কর্মীকে আটক করে শেক্সপিয়ার থানার পুলিশ। ৯/১১ ক্যামাক স্ট্রিটে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে।

সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! আতঙ্কে চিকিৎসকরা

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী