গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র বচসা, গুলি, কাঠগড়ায় ডালখোলা উপপুরপ্রধানের ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধি: তিল থেকে ঘটে গেল তাল। সামান্য গাড়ির হর্ন বাজানোকে ঘিরে বিতর্ক। বাঁধল বচসা, চলল গুলি। গুলিবিদ্ধ হন এক যুবক। সেই গুলি চালানোর অভিযোগ উঠে ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমের ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফরসরা এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ ওই  যুবককে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়।

গুলিবিদ্ধ ওই যুবকের পরিবার জানিয়েছে, বাইশ বছর বয়সী ওই যুবকের নাম তৈবুর রহমান। বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা। বুধবার রাতে গাড়িতে চড়ে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। তারপর বচসা চরমে পৌঁছলে মারধর। আর তাতেই স্থানীয় দুই যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি ওই গুলিবিদ্ধ যুবকের পরিবারের। এই ঘটনায় ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলেকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা।

জানা গিয়েছে, ওই ঘটনায় একটি গুলি গাড়িতে এবং অপরটি তৈবুর নামে ওই যুবকের হাতে লাগে। ইতিমধ্যে ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই বিষয়ে অভিযুক্তদের পক্ষে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে