কিডনি সুস্থ রাখতে কলকাতার বুকে বিশাল ওয়াকাথন, নেফ্রোকেয়ারের উদ্যোগে বিশেষ বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাসপাতাল–নার্সিংহোমে ইদানিং কিডনির অসুখের সমস্যা নিয়ে বেশি পরিমাণে মানুষ চিকিৎসা করাতে যাচ্ছেন। এই প্রবণতা দেখা দেওয়ায় বহু মানুষই আতঙ্কে রয়েছেন। তাহলে কেমন আছে কিডনি?‌ এই প্রশ্ন এখন বেশিরভাগ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে। এমন আবহে নেফ্রোকেয়ার পালন করছে চতুর্থ বর্ষপূর্তি। সেটা বিরাট পদযাত্রার মাধ্যমে করা হচ্ছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘‌এ ওয়াক ফর ইউর কিডনি’‌। আজ রবিবার সকালে সল্টলেকে আয়োজন করা হয়েছে এই ওয়াকাথনের। এই উদ্যোগের ক্ষেত্রে মূল বার্তা দেওয়া হয়েছে, দৈনিক শারীরিক কসরৎ করা, পথ হেঁটে নিজেকে সুস্থ রাখা—যাতে কিডনি–সহ নানা অসুখ প্রতিরোধ করা যায়। সুস্থ জীবনযাপন করতেই এমনভাবে বার্তা দেওয়া হয়েছে।

এদিকে এই ওয়াকাথন আজ শুরু হয় সকাল ৭টায়। সল্টলেকের নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের ক্যাম্পাস থেকে তা শুরু হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, এই পথচলার অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ যোগ দেন। অর্থাৎ সকলেই সুস্থ থাকতে চান। নিজের কিডনি সম্পর্কে নানা তথ্য জেনে নেন তাঁরা। কেমন করে কিডনির যত্ন নেবেন?‌ এই প্রশ্নের উত্তরই খুঁজেছেন সকলে। এদিন এই ওয়াকাথনে যোগ দেন ক্রীড়া, বিনোদন, প্রশাসন এবং চিকিৎসা জগতের বিশিষ্ট মানুষজন। আর এখান থেকেই ছড়িয়ে দেওয়া হয় কিডনি সুস্থ রাখার সচেতনতা সংক্রান্ত বার্তা। যা নিয়ে জোর আলোচনা করেন সকলে।

অন্যদিকে এই ওয়াকার্থন অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পর্বতারোহী পিয়ালি বসাক, বিধাননগর পুলিশের ডিসিপি অনীশ সরকার, নেফ্রোকেয়ার সংস্থার কর্ণধার ডা:‌ প্রতীম সেনগুপ্ত এবং গোল্ডেন টিউলিপ হোটেলের কর্ণধার আশিস মিত্তাল। এখানেই গোল্ডেন টিউলিপ হোটেলের পক্ষ থেকে সকলকে প্রাতঃরাশ দেওয়া হয়। আর সুস্থ শরীর রাখতে কোন কোন পদক্ষেপ করা উচিত তা নিয়েও বক্তব্য রাখেন বিশিষ্ট মানুষজনেরা।

এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনযাপন থেকে শুরু করে শারীরিক সুস্থতা নিয়ে নানাদিক তুলে ধরেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা:‌ প্রতীম সেনগুপ্ত। এই চিকিৎসক সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‌চতুর্থ বছর এই অনুষ্ঠান করার বেশ কয়েকটি কারণ রয়েছে। যার প্রথম কারণই হচ্ছে, মানুষের অসুস্থতা। সেটা ঠিক রাখতে সাধারণ খাবারের অভ্যাস থেকে শুরু করে রোজ হাঁটতে হবে। এই অভ্যাস করতে পারলে হাইপারটেনশন, ডায়বেটিস, হার্টের সুস্থতা এবং কিডনি ঠিক থাকবে। হাঁটা একটি সব থেকে বড় ব্যায়াম। এটা অভ্যাস করতে পারলে হৃদয়, কিডনি এবং শারীরিক সুস্থতা বজায় থাকবে।’‌

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ