দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, মাসকলাইবাড়ি : দেশজুড়ে পালন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন। দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও এদিন পালিত হয়েছে দিনটি। তবে অন্যভাবে ২৩ জানুয়ারি পালন করল জলপাইগুড়ির মাসকলাইবাড়িতে। সেখানে দেবতাজ্ঞানে পূজিত হলেন তিনি।

জানা গিয়েছে,জলপাইগুড়ির মাসকলাইবাড়িতে সারা বছর ধরেই দেবতা জ্ঞানে পুজো করা হয় নেতাজিকে। বছরের আর বাকিদিন গুলোর মতোই এদিনও মন্দিরে পুজো পেলেন তিনি। দেশনায়ক হিসেবে তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন মাসকলাইবাড়ির বাসিন্দারা। পুজোতে নেতাজিকে ভোগও দেওয়া হয়েছে। সূত্রের খবর, নেতাজিকে এদিন ভোগে দেওয়া হয়েছে কেক, পায়েস, পিঠে। সাধারণ মানুষ পুজোর সময় দেবতার সামনে ভোগ দেয়। নেতাজিকে যেহেতু দেবতা হিসেবেই তাঁরা মানেন, তাই এদিন তাঁকে দেবতার মতো করেই পুজো করা হয়েছে। শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে দেশ নায়ককে সম্মান জানানো হয়েছে। শ্রদ্ধা জানানো হয়েছে। 

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রেড রোডে হাজির হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। এদিন বেলা ১২টায় নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অপমান করা হচ্ছে। একটা অসম্মান করার কাজ চলছে। ভাষার অসম্মান চলছে। বাংলা কি তা মেনে নেবে?‌ দিল্লি এখন চক্রান্ত নগরী। আমরা জোটবদ্ধ হবো। মানুষের সম্মান তৈরি করব। নেতাজি তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। সেটা জেনে বুঝে তুলে দেওয়া হয়েছে। এখন হয়েছে নীতি আয়োগ। খায় না মাথায় দেয়। ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না বলেছিলেন নেতাজি। আমাদের দুর্ভাগ্য এখনও জন্মদিন জাতীয় ছুটি দেওয়া হল না। নতুন প্রজন্মের কাছে একটাই অনুরোধ, যাঁরা দেশ স্বাধীনের স্বপ্ন দেখেছিলেন তা এখন ভেঙে দেওয়া হচ্ছে। সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। গণতন্ত্রও ভূলুণ্ঠিত হচ্ছে। নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি ডাকা হতো এসআইআর শুনানিতে?‌

 

 

 

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে