সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নিল

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় এলাকায়। নন্দী বিশ্বাস(Nandi Biswas) চোখে গুরুতর আঘাত নিয়ে আরজি করে(R G Kar) চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরিবারের দাবি চিকিৎসকরা জানিয়েছেন ওই চোখে আর নন্দী বিশ্বাস দেখতে পাবেন না। রবিবার সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল। তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন নন্দী বিশ্বাসকে মারধর করে।

তার চোখে গুরুতরভাবে আঘাত করে। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাদেরকেও বেধড়কভাবে মারধর করা হয়। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায়(Barrackpore P.S.) অভিযোগ করতে গেলে ওই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে হুমকি দেন। কেস তুলে নিতে বলেন। পরবর্তীতে কেসের বয়ান বদলে দেন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ঘটনার পর পরিবারের অন্যান্যদের যে তৃণমূল স্থানীয় নেতা সজল মারধর করেন এবং পোল্টে আরো একজন তৃণমূল কর্মী বাঁশ দিয়ে হামলা চালায়, তাদের নামে থানায় লিখিত অভিযোগ করতে গেলে চাপ দিয়ে দুজনের নাম বাদ দিতে বাধ্য করা হয়।

পরিবারের আরো অভিযোগ গোটা ঘটনা ঘটেছে বিলকান্দা ২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি একটি মিটিংয়ে ছিলেন। কিন্তু তার সামনে ঘটনা ঘটেনি বলে তার দাবি করছেন।এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানার(New Barrackpore P.S.) পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের