নিউ ব্যারাকপুরে কচিকাঁচাদের হাতে আবির -রং-পিচকারি তুলে দিলেন পুরপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।’ বসন্তের হাওয়ায় সম্প্রীতির দোল উৎসবে ছোট শিশু কিশোরদের নিয়ে বসন্তের আগমনে কচিকাচাদের রং বেরঙের আবির- রং- পিচকারি তুলে দিলেন নববারাকপুর পুরসভার(NewBarrackpore Municiplity) পুরপ্রধান।বুধবার সন্ধ্যায় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শিবাজী সংঘের মোড়ে শিশু কিশোর দের নিয়ে রং আবিরে আনন্দঘন ছোট অনুষ্ঠানে মাতলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও ওয়ার্ড কমিটির সদস্যরা।

পুরপ্রধান প্রবীর সাহা(Chairman Prabir Saha) বলেন, বসন্তের রঙিন উৎসবে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ছোট শিশু কিশোর দের নিয়ে একটা সুন্দর সন্ধ্যায় রং বেরঙের আবির রং পিচকারি ক্যাডবেরি রং এর উপকরন প্রদান করা হল। প্রায় চার শতাধিক বাচ্চা দের হাতে রং এর সরঞ্জাম বিলি করা হল। দোল উৎসব সম্প্রীতি বজায় রাখার আহ্বান করা হয়। শিশুদের মুখে সামান্য একটু হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত হলাম। এটি সামান্য প্রয়াস মাত্র। এদিকে,প্রাক দোল উৎসব অনুষ্ঠিত হয় বারাসতের ১০ নম্বর ওয়ার্ডে।

বারাসত পৌরসভার(Barasat Municipality) অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবব্রত পালের উদ্যোগে আয়োজিত হল প্রাক দোল উৎসব। এদিন এই ১০ নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষকে নিয়ে একটি শোভাযাত্রার মাধ্যমে এই প্রাক দোল উৎসব পালিত হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।গোটা অনুষ্ঠান ঘিরে ছিল সাধারণ মানুষের ব্যাপক উদ্দীপনা।

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের