নিউ বারাকপুর থানার উদ্যোগে সম্প্রীতি ফুটবল ঘিরে উন্মাদনা ও উচ্ছ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : পুলিশ সমাজের বন্ধু।পুলিশের সাথে সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক সুদূঢ় করতে জমজমাট ফুটবল টুর্নামেন্ট করল নিউ বারাকপুর থানা(New Barrackpore P.S.), স্হানীয় অগ্রদূত সংঘ ময়দানে ।রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় দলের আমন্ত্রণ মূলক লিগ কাম নক আউট পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জেলা সাংবাদিক একাদশ টিম ও অংশগ্রহণ করে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতায়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় নিউ বারাকপুর থানা।

রানার্স হয় বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত ।নিউ বারাকপুর থানা ৩-০ গোলে পরাজিত করে বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতকে।থানার পক্ষে জয়সূচক গোলতিনটি করে সম্রাট গাইন, স্নেহাঙ্ক দত্ত এবং অভি দত্ত। সুদৃশ্য ট্রফি তুলে দেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি এবং নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট খেলোয়াড় দের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় এদিন। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya), ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি(ACP) ঘোলা তনয় চ্যাটার্জি, ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টোরাজ, নিউ বারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ, নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, অতীত দিনের দিকপাল ফুটবলার মৃত্যুঞ্জয় হাজরা, বিশ্বজিৎ দাস, দীপক নারায়ণ দত্ত, অজয় কর্মকার, সুধীর দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।

মন্ত্রী বলেন, পুলিশ সমাজের বন্ধু।শুধু চোর -ডাকাত ধরা কাজ ই নয়। মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে আবার খেলাধূলো মধ্যে দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদূঢ় করে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক আরও সুদূঢ় নিবিড় করে সম্প্রীতির বার্তা দিতে সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা করছে। খুব ভালো কাজ।ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলো প্রয়োজন। সেই কাজটাই করছে নববারাকপুর থানা। খেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।জমজমাট ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকার মানুষের উন্মাদনা উচ্ছ্বাস ছিল লক্ষনীয় ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের