Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অরণ্য সপ্তাহ’ উপলক্ষে নিউ বারাকপুর থানার উদ্যোগে বৃক্ষদান স্কুল পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধ,নিউ বারাকপুর : একটি গাছ। একটি প্রাণ ।গাছ লাগান ।প্রাণ বাঁচান।প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ একান্ত জরুরি। ১৪ জুলাই সপ্তাহ ব্যাপী শুরু হল অরণ্য সপ্তাহ। রবিবার সকালে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পরিবেশ সচেতনতায় বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল(CP) অলক রাজোরিয়ার ঐকান্তিক উদ্যোগে নববারাকপুর থানার(New Barrackpore Police Station) ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে প্রধান শিক্ষক স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ফুল ও ফলের চারাগাছ তুলে দেওয়া হয় এদিন।

খুদে পড়ুয়া থেকে তাদের অভিভাবকরাও বেজায় খুশি ও আনন্দিত ।থানার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।এক অভিভাবক জানান তার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করবেন ঠিক তেমনি ভাবে গাছের সযত্নে পালন রক্ষণাবেক্ষণ করা হবে। ফল ফুল দেবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার এসআই সমীরণ দাস ও অর্ণব মিস্ত্রি। থানার বিভিন্ন আধিকারিকরা ফল ও ফুলের গাছ তুলে দিলেন এদিন।

অন্যদিকে,পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটে রবিবার ভোরে নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডে। সূত্রের খবর, একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিলেন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। জানা যায় মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া বুইচাঘোষ পাড়া এলাকায়। এবং অপর ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনা চলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে করে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর , রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি চারচাকা পিকআপ ভ্যান, সেই সময় ফুলিয়া বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা