নিউ ব্যারাকপুরে যুবতীকে ধর্ষণ করে পুলিশের হাত থেকে বাঁচতে উলঙ্গ হয়ে পানা পুকুরে ঝাঁপ যুবকের, মধ্যরাতে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি নিউ ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশে হাত থেকে বাঁচতে উলঙ্গ অবস্থায় ঝাঁপ পচা পানা পুকুরে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কৌশিক দে ২২ বছরের এক যুবতীকে বাড়িতে পুজো আছে বলে ডেকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই নির্যাতিতা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানায়। অভিযোগের পরই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে নিউ ব্যারাকপুর থানার(New Barrackpore P.S.) পুলিশ।

যুবকের ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ যুবকের খোঁজ পায়। পরবর্তীতে যুবককে গ্রেফতার করতে গেলে পুলিশ দেখে একটি পঁচা পানা পুকুরে উলঙ্গ অবস্থায় ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকে অভিযুক্ত ওই যুবক। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর মধ্যরাত্রে ওই পচা পানা পুকুর থেকে উলঙ্গ অবস্থায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পেশ করা হয়। ওই যুবতীর মেডিকেল টেস্ট করিয়েছে পুলিশ। তার গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করানোর ব্যবস্থা করা হচ্ছে। তদন্তের সাথে ধৃত যুবককে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

এদিকে ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানানো চক্রে ১২০ জন বাংলাদেশি পলাতক। ভবানীপুরের পুলিশের চার্জশিটে এই কথা উল্লেখ করা হয়েছে। বাকি ১০ জনকে গ্রেফতার করার পর আটজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। বাকি দুজন জামিনে মুক্ত রয়েছেন। ধৃত আরজনের জেল হেফাজত রয়েছে আগামী ১৭ মার্চ পর্যন্ত। গত বছর ২৭শে সেপ্টেম্বর ভবানীপুর থানায়(Bhownipur P.S.) জাল পাসপোর্ট এর অভিযোগ দায়ের হয়েছিল। এরপর পুলিশ কমিশনার মনোজ ভার্মার নির্দেশে এই ঘটনা তদন্তে বিশেষ দল গঠন করা হয়। উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য তদন্তে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের