মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ নবম শ্রেণীর ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ। নিউ ব্যারাকপুরে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর।সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। ঝাঁপ দিয়ে পড়ে নীচে।মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে। সে জন্য পর দিন সকালে ফ্ল্যাটের(Flat) ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানা(NewBarrackpore P.S.) এলাকায়। বছর চোদ্দোর নাবালিকার মৃত্যুতে শোরগোল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ১৪ বছরের মেয়েটির।

মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে ঢুকে শুতে চলে গিয়েছিল সে। সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। তার পর ঝাঁপ দিয়ে পড়ে নীচে।হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে যান। দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি।

ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মা-ও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে মেয়েটির বাবাকে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের