শিশু পাচার চক্রের পাঁচ পান্ডাকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার সদ্যজাত শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: ফের মধ্য কলকাতার বুক থেকে শিশু পাচার চক্রের এক মহিলা পান্ডার খোঁজ মিলল। হাওড়া পুলিশ কলকাতা পুলিশের সহযোগিতায় মধ্য কলকাতার বউবাজার(Bowbazar) থেকে শিশু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে এক মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বছর ঊনিশের এক তরুনীকে জোর করে ধর্ষণ এবং তাঁর সন্তানকে বিক্রি করার অভিযোগে এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করল বালি থানার(Bally P.S.) পুলিশ।

বালির বাসিন্দা ওই তরুনী বেলুড়ে গিরিরাজ খৈতান নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। অভিযোগ গিরিরাজ ও তাঁর এক পরিচিত ষাটোর্ধ্ব শঙ্কর প্রসাদ মাঝেমধ্যেই জোর করে তাঁকে ধর্ষণ করতেন। তাতে ওই তরুনী অন্ত্বঃসত্ত্বা হয়ে পরেন। ওই দুই ব্যক্তি সালকিয়ার(Salkia) এক নার্সিংহোমে ভর্তি করেন তরুনীকে। অভিযোগ, সন্তান জন্মের পরে গিরিরাজ ও শঙ্কর দুজনেই ক্রমাগত বাচ্চাটিকে লেকটাউনের(Laketown) বাসিন্দা বিষ্ণু শর্মা ও স্বাতী শর্মার কাছে বিক্রি করার জন্য চাপ দিতে থাকেন।

কিন্তু তরুনী রাজি হননি। তাঁর দাবি এক দিন বাচ্চাটিকে নিয়ে তিনি আত্মীয়ের বাড়িতে চলে আসছিলেন। তখন গিরিরাজ, শঙ্কর, বিষ্ণু ও স্বাতী তাঁর পথ আটকায়। বাচ্চা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে চলে যায়। এরপরে বালি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুনী। তাতে পুলিশ মালিপাঁচঘড়া এলাকার এক নিঃসম্তান. দম্পতির থেকে শিশুটিকে উদ্ধার করেন। জানা যায় বিষ্ণু ও স্বাতী শিশুটিকে নিয়ে ওই দম্পতির কাছে বিক্রি করেছিলেন। এই চক্রে কলকাতার বউবাজার থানায় এলাকা থেকে আরো এক মহিলাকে গ্রেফতার করে হাওড়া পুলিশ(Howrah Police)। জানা গেছে, চক্রটি পুত্র সন্তানের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা দাম নিত এবং কন্যা সন্তানের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা দাম ধার্য করত।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল