মোবাইলে নগ্ন ছবি পাঠিয়ে টাকা আদায়ের নয়া ছক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যাংকের লোন পরিশোধ করতে হবে ।অন্যতায় জীবনে নেমে আসবে চরম ঘটনা। যে ফোন নম্বর দেওয়া হবে এবং যেখানে টাকা দিতে বলা হবে দ্রুত সেখানে টাকা পাঠাতে হবে। নির্দেশ না মানলে নিজের ছবি কোন নগ্ন ছবির সাথে যুক্ত করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এবার নয়া পদ্ধতিতে ভিন রাজ্য থেকে সক্রিয় হয়েছে প্রতারণার ছক। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা সুনন্দা বিশ্বাস সোমবার সকালে ঘুম থেকে উঠে এ রকমই একটি ভয়ংকর ঘটনার সাক্ষী হলেন।

বর্তমানে তিনি বেশ কয়েকটি বেসরকারি, সরকারি ব্যাংকে ইন্সন্টিভ ভিত্তিতে ঋণ পরিষেবার কর্মের সঙ্গে যুক্ত। সোমবার সকালে তার মোবাইলে বেশ কিছু নগ্ন ছবি (Necked Photos)পাঠানো হয় এবং সেখানে অডিও মেসেজ পাঠানো হয়। তাতে হিন্দি ভাষায় স্পষ্ট জানানো হয়, যে ব্যক্তি টাকা লোন নিয়েছেন তাকে অবিলম্বে টাকা পরিশোধ করার জন্য যে জায়গায় যে সময় যে নির্দিষ্ট নম্বর দেওয়া হচ্ছে সেখানে পাঠানোর নির্দেশ দিন। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে সুনন্দা বিশ্বাসের ছবি দিয়ে সেই ভাবে ছবি তৈরি করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। মাথায় আকাশ ভেঙে পড়ে সুনন্দা বিশ্বাসের(Sunanda Biswas)। মধ্যবিত্ত ঘরের একজন শিক্ষিত মেয়ে মাথা উঁচু করে রোজগারের জন্য যখন লড়াই করছেন, ঠিক সেই সময় এক প্রতারণার ছক তাকে ঘিরে কষা হয়েছে তা তিনি বুঝতে পারেন। তিনি সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানায়(Barasat P.S.) প্রথম অভিযোগ দায়ের করেন। সেখানে লিখিত অভিযোগে তিনি তাকে সুস্থ জীবনে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য এটা রাজ্যের পুলিশের সহযোগিতা আশা রাখতে দেখা যায়।

এরপর বারাসত থানার পক্ষ থেকে অভিযোগকারী ব্যাংক ঋণের সঙ্গে যুক্ত কর্মী সুনন্দা বিশ্বাস কে পাঠানো হয় বারাসাত জেলা পুলিশ সুপার অফিসে সাইবার ক্রাইম (Cyber Crime)শাখায়। সেখানে তার কাছ থেকে টেলিফোনে যে সকল নগ্ন ছবি ও বার্তা এসেছে তার ফটোকপি সংগ্রহ করে সাইবার ক্রাইম শাখা। এবার উত্তর ২৪ পরগনা জেলার সাইবার ক্রাইম শাখা তদন্ত করে দেখছে ভিন রাজ্যের কোথা থেকে কিভাবে এই প্রতারণার চক্র সক্রিয় হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বিভিন্ন মেয়েদের নগ্ন ছবি ও ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে যুবক যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায় সই ঘটে। কিন্তু এবার ব্যাংকের সাথে যুক্ত সুনন্দা কে অন্য ব্যক্তির লোন পরিশোধ করানোর হুমকি দিয়ে টাকা আদায়ে খারাপ ছবি প্রকাশ করার প্রতারণার ঘটনা এ রাজ্যে নয়া ছক বলে মনে করছেন সাইবার ক্রাইম শাখার অফিসাররা।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ