বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই SIR শুনানিতে হাজির বর

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই SIR শুনানিতে হাজির হলেন বর। সেই বরকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ–২ নম্বর ব্লকের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্মতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নয়ন শেখের আজই বিয়ে। পরিবার ও আত্মীয়স্বজনেরা যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত । ঠিক সেই সময়েই সকালবেলা নয়ন শেখকে(Nayan Sk.) হাজির হতে হয় পঞ্চায়েত অফিসে চলা SIR শুনানিতে।

বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই প্রশাসনিক এই প্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্য হন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী শুনানিতে অংশ নিয়ে নিজের নথি পেশ করেন নয়ন শেখ।এই শুনানিতে নয়ন শেখের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান(Akhrujamman)। বিয়ের দিনেই একজন বরকে এভাবে প্রশাসনিক শুনানিতে হাজির হতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার পর থেকেই রঘুনাথগঞ্জ এলাকায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, তিনি শুনানি কেন্দ্রে এসে দিন দেখতে পান একজন অল্প বয়সের যুবক বিয়ে করতে যাওয়ার আগে শুনানির নোটিশ পেয়ে এসে গাড়িতে হতভম্ব হয়ে বসে আছে।

যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে সেখানে তাদের পেছনে লাইন দিলে তার পক্ষে বিয়ে করতে যাওয়া সম্ভব নয় সে বুঝতে পেরে রীতিমতো চিন্তিত। এই বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে ওই হবু বরকে শুনানি কেন্দ্রের ভেতরে নিয়ে যান। এরপর অন্যান্য লাইনে থাকা ভোটারদের অনুরোধ করে ওই বিয়ে করতে যাওয়া বরকে আগে শুনানির ব্যবস্থা করে দেন। এদিন শুনানি কেন্দ্রে হাজির হয়ে বিয়ে করতে যাওয়া বর জানান নামের সমস্যাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে প্রতিদিন শুনানি কেন্দ্রে এসে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে।

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের