দেখা মিলবে নতুন অতিথিদের, পুজোর আগেই খুলে যাচ্ছে গোরুমারা-জলদাপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট সুখবর। এই খবর জঙ্গলপ্রেমীদের মনে বইবে খুশির বন্যা। দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গোরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য। মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই জঙ্গলগুলি।

বনদফতর পর্যটকদের স্বাগত জানাতে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে। নতুন করে সাজিয়ে ফেলা হয়েছে কটেজগুলিকে। কুনকি হাতির দলও প্রস্তুত পর্যটকদের স্বাগত জানাতে। জঙ্গল সাফারির জন্য রেডি জিপসি। খুলে দেওয়া হয়েছে অনলাইন বুকিং। হাতি সাফারির সুযোগ মিলছে অনলাইনে। সাফারির জন্য একমাস আগে থেকেই বুকিং করা যাবে বলেই জানানো হয়েছে। ছুটি কাটিয়ে প্রস্তুত গাইডরাও। সবুজ ঘেরা অরণ্যে পর্যটকদের ঘোড়াতে মহিষের গাড়িগুলিকে মেরতামত করা হয়েছে। এই গাড়িগুলিতে করেই পর্যটকরা সবুজ ঘেরা অরণ্য সফর করে দু’চোখ স্বার্থক করবেন। বর্ষায় আরও সবুজ হয়ে উঠেছে অরণ্য এটাই এখন দর্শকদের বাড়তি পাওনা।

গোরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য গেলে এবার দেখা মিলতে পারে নতুন অতিথিদের। কারণ এই তিনমাসে একাধিক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। শুধু তাই নয় কুনকি হাতি রামিও এক সন্তানের জন্ম দিয়েছে। রামসাইয়ের জঙ্গলে গেলেই দেখা মিলতে পারে তাদের। ওই হস্তিশাবক মায়ের সঙ্গে রয়েছে পিলখানায়। সব মিলিয়ে থাকছে জঙ্গল সাফারিতে বাড়তি পাওনা। বর্ষায় বন্যপ্রাণীদের প্রজননের সময় তাই এই তিন মাস তাদের একান্তে সময় কাটানোর জন্য ছেড়ে দেওয়া হয়। তিন মাস কোনও পর্যটকদের সফরের অনুমতি দেওয়া হয়। এই সময়টা থাকে জঙ্গলের প্রাণীদের ব্যক্তিগত।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ