উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এবার নতুন সভাপতি, কেন বদল ঘটল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল হচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন পার্থ কর্মকার। তিনি এখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ–সচিব পদে কর্মরত। আগামী ২ মার্চ আগের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের পরিবর্তে পার্থ কর্মকার এই দায়িত্ব গ্রহণ করবেন। তবে এখন রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত চলবে। তারপরই এই বদল ঘটবে বলে খবর।

কেন এমন বদল ঘটল?‌ শিক্ষা দফতর সূত্রে খবর, গত নভেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে দায়িত্ব নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। এই নতুন দায়িত্ব পাওয়ার পর পার্থ কর্মকার বলেন, ‘আগামী ২ মার্চ থেকে থেকে আমি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করব। তখন সবটা দেখে কেমন পরিকল্পনা নেওয়া যায় জানিয়ে দেবো।’‌ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ছিলেন পার্থ কর্মকার। সুতরাং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নয়া সভাপতির হাত ধরেই প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।

আর কী ঘটতে চলেছে?‌ এদিকে গতকালই মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সেখানে উচ্চশিক্ষার বিস্তারে নানা পদক্ষেপের কথা আলোচনা হয় বলে সূত্রের খবর। উচ্চমাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আরও উন্নতি ঘটাতে তৎপর রাজ্য সরকার। সেখানে নয়া সভাপতি পার্থ কর্মকারকে কাজে লাগানো হবে বলে সূত্রের খবর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন। রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিকে বিশ্বমানের করে তুলতে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্পের রূপরেখা করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, শিক্ষাক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম সারিতে। সেটাকে আরও সুদৃঢ় করতে ‘স্কুল মান উন্নয়ন’ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য সরকার। এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এই প্রকল্পের মোট খরচের ৭০ শতাংশ বহন করবে। রাজ্যের ৪৩০টি ব্লকের প্রত্যেকটিতে অন্তত একটি করে ‘মডেল স্কুল’ গড়ে তোলা হবে। আর পিছিয়ে পড়া ব্লকগুলিতে গড়ে উঠবে দুটি করে আধুনিক স্কুল। অত্যাধুনিক গ্রন্থাগার ও স্যানিটারি ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে। আড়াই হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার